চাকরি দেওয়ার নামে নগরোন্নয়ন দপ্তরে জালিয়াতি, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার জালিয়াতির অভিযোগ উঠলো নগরোন্নয়ন দপ্তরে । অভিযোগ উঠে এল  চাকরি দেওয়ার নাম করে ৩৭  লক্ষ টাকা জালিয়াতির । এই ঘটনা প্রকাশ্যে আসতেই ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজারের পুলিশ। অভিযুক্তরা হলেন-  সায়ন্তন দাস ও প্রকাশ বসু। জানা গিয়েছে, উত্তর কলকাতার দুই বোন সরকারি চাকরির জন্য পড়াশুনা করছিলেন। সেইসময় একটি নেমন্তন্ন বাড়িতে তাদের সঙ্গে আলাপ হয় প্রকাশ বসুর।

সেই সময় প্রকাশ জানান তাদের  দুই বোনকেই চাকরি করে দেবেন নগরোন্নয়ন দপ্তরে। তাঁর সঙ্গে নবান্নের খুব ভাল সম্পর্ক রয়েছে। তাই তাদের দুই বোনকে দিতে হবে না পরীক্ষা। তবে তাঁর বিনিময় প্রকাশকে দিতে হবে ৩৭ লক্ষ টাকা । তা শুনে দুই বোন কয়েক দফায় টাকা দিয়ে দেয় প্রকাশকে। এরপরেই প্রকাশ   দুই তরুণীকে নগরোন্নয়ন দপ্তরের  নিয়োগ পত্র দেন। তবে ওই দুই তরুণী ওই নিয়োগ পত্র নিয়ে নবান্নে নথি জমা দিতে গিয়ে জানতে পারে তাদের নিয়োগপত্রটি ভুয়ো।

শুনে স্বাভাবিকভাবেই তাঁরা অবাক হন।  এর পরই তাঁরা উত্তর কলকাতার জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেন। এর তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগে প্রতারণা দমন শাখা। তদন্তের সময় পুলিশ জানতে পারে  এই জালিয়াতিতে প্রকাশের সঙ্গে যুক্ত রয়েছেন সায়ন্তন দাস। তিনিও সেই টাকার অংশীদারি। ইতিমধ্যেই প্রকাশ এবং সায়ন্তনকে গ্রেফতার করেছে পুলিশ । তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন এই জালিয়াতি কাণ্ডে আরও ১ জন যুক্ত রয়েছেন । সেই পলাতক ব্যক্তিকে খোঁজা শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর