চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিলোত্তমায় পুজোর ভিড় সামলাতে তৃতীয়ার সন্ধে থেকে রাস্তায় নামছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : এ বছর তৃতীয়া থেকে দুর্গাপুজোর ভিড় সামলাতে রাস্তায় নামছে কলকাতা পুলিশ। গত বছর পঞ্চমী থেকে রাস্তায় নেমেছিল পুলিশ। কিন্তু মহালয়ার পর থেকে মানুষজন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখতে বেরিয়ে পড়ছেন। এর ফলে যানজট এবং ভিভিআইপিদের পুজো উদ্বোধনে আনাগোনা সবকিছুকে কেন্দ্র করে কলকাতায় সাময়িক যানজট সামলানোর ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। তাই পুলিশ কমিশনার মনোজ ভার্মার(CP Manoj Verma) নির্দেশে এবছর তৃতীয়ার সন্ধ্যে থেকেই পথে নামছে ভিড় সামলাতে কলকাতা পুলিশ। মহালয়ার দিন থেকে শহরে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ(Kolkata Police)। কলকাতা পুলিশের মোট ২১ হাজার ফোর্স রাস্তায় নামছে। শহরের বড় বড় ৭১টি পূজো মণ্ডপ ঘিরে থাকছে বিশেষ পুলিশি নজরদারি। বড় বড় পুজো মণ্ডপ গুলির আশেপাশে পণ্যবাহী যান চলাচল মহালয়ের দিন থেকেই নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ।

শহরে মহিলা পরিচালিত পুজো কমিটিগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারি ব্যবস্থা করছে লালবাজার। ইতিমধ্যে বড় বড় পুজো মণ্ডপ গুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরা সংখ্যায় বেশি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে লালবাজার থেকে। চেতলা অগ্রণী ক্লাব, সুরুচি সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, যোধপুর পার্ক, কসবা সার্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, কুমারটুলি পার্ক, বাগবাজার সার্বজনীন, টালা প্রত্যয়, কাশি বোস লেন সার্বজনীন, কলেজ স্কোয়ার সহ শহরের বড় বড় পুজো মণ্ডপ গুলিতে অস্থায়ী কন্ট্রোল রুম তৈরি করবে লালবাজার। গোটা শহর জুড়ে ১০০বেশি পুলিশ ক্যাম্প বসানো হচ্ছে। সাদা পোশাকে পুরুষ ও মহিলা গোয়েন্দা বাহিনী অফিসারদের বিভিন্ন পূজা মণ্ডপ গুলিতে নজরদারির জন্য মোতায়েন করা হচ্ছে। কলকাতা পুলিশের পাশাপাশি এনসিসি স্কাউট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার স্বেচ্ছাসেবকদেরও যান চলাচল নিয়ন্ত্রণ এবং ভিড়(Crowd) সামলানোর কাজে তৃতীয়া থেকে রাস্তায় নামাচ্ছে কলকাতা পুলিশ। শহরে মেট্রো স্টেশন গুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে শহরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পুজো দেখতে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে শহরে ঘুরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা কি রকম তা পর্যবেক্ষণ করবেন। শহরের সবকটি ডিভিশনের ডিসিদের পাশাপাশি পুলিশের একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওসি অতিরিক্ত ওসি এবং সাব ইন্সপেক্টরদের জোনভিত্তিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। পুজোর সময় বৃষ্টি হলে পুরসভার সঙ্গে সহযোগিতা করে অতি দ্রুত যাতে জল নিষ্কাশন করা যায় তা নিয়েও পরিকল্পনা গ্রহণ করেছে লালবাজার। শহরে যত্রতত্র সাধারণ মানুষকে গাড়ি রাস্তা পারাপারের ক্ষেত্রে ব্যারিকেড করে নির্দিষ্ট লেন এর মধ্যে দিয়ে যাতায়াত করানো হবে। শিয়ালদহ ও হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় কলকাতা পুলিশের ক্যাম্প বসানো হচ্ছে। মহালয়ার দিন শহরে ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত গঙ্গা তীরবর্তী বিভিন্ন এলাকায় অর্থাৎ স্ট্যান্ড রোড সহ উত্তর কলকাতার শোভাবাজার , বিকে পাল এভিনিউ ও রবীন্দ্র সরণীতে পণ্য বাহী যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ।

তৃতীয়া তিথি থেকেই কলকাতায় ভোরবেলা থেকে রান্নার গ্যাস শাকসবজি মাছ দুধের গাড়ি এবং ওষুধের গাড়ি ব্যতীত সমস্ত রকম পন্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তৃতীয়া তিথি থেকে নবমীর তিথি পর্যন্ত কলকাতায় সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত ভোর চারটে থেকে নিয়ন্ত্রণ হবে। সপ্তমীতে সকাল সাতটা থেকে যান চলাচল নিয়ন্ত্রণ হবে এবং অষ্টমী থেকে সকাল আটটা থেকে পরের দিন ভোর চারটে পর্যন্ত পণ্য বাহী যান চলাচল নিয়ন্ত্রণ হবে।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ