শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড গরমে নাজেহাল বঙ্গবাসী। সকাল ৮টার পর থেকেই ভ্যাপসা আবহাওয়ার কারণে ঘাম হতে শুরু করছে। ফলে দিনভর থাকছে অস্বস্তি। তবে এবার মিলবে খানিক স্বস্তি। ইতিমধ্য়ে কালো মেঘে ঢেকেছে শহর কলকাতার আকাশ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রপাতের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও, ঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। খোলা জায়গায় অবস্থান না করা, গাছের নীচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

অন্যদিকে, বৃহস্পতিবার (১১ জুন) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বেশ কিছু জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়োর হাওয়ার পাশাপাশি কালবৈশাখীর মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

হাসপাতাল ভর্তি না নেওয়ায় রাস্তায় পড়েছিলেন, প্রয়াত সেই দক্ষিণী অভিনেত্রী পাভালা শ্যামলা

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের