কলকাতায় থাবা বসাল মারণ জ্বর, আক্রান্ত ২ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিন্তা বাড়াচ্ছে গুলেন-বারি সিন্ড্রোম। মহারাষ্ট্রের পর এবার কলকাতাতে এই রোগে আক্রান্ত হল দুই শিশু । বর্তমানে তারা ভর্তি রয়েছে হাসপাতালে । প্রশাসন সূত্রে খবর, শহরের আরও বেশ কয়েকটি হাসপাতালে মিলেছে গুলেন- বারি সিন্ড্রোম। তবে স্বস্তির বিষয় এই রোগের আতঙ্কের হলেও ভয়ের কিছু নেই বলে জানিয়ে দিয়েছে চিকিৎসকেরা ।

মহারাষ্ট্রে  গুলেন-বারি সিন্ড্রোমে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ জন ।  বাড়ছে আক্রান্তের সংখ্যাও। যার ফলে উদ্বেগে প্রায় সকলেই। বহু মানুষ ভর্তি ভেন্টিলেশনে ।  উপসর্গ দেখলেই সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে  চিকিৎসকদের। এই আবহে এবার কলকাতায় হদিস মিলল স্নায়ুর রোগের ।

গুলেন-বারি সিন্ড্রোম রোগের উপসর্গ ?

এটি মূলত স্নায়ু রোগ। এই রোগে আক্রান্ত হলে সবার প্রথমে হাত-পা ঝিনঝিন করতে শুরু করে। তারপর ধীরে ধীরে হাত-পা অসাড় হতে থাকে। সেইসঙ্গে হাঁটাচলা করতে অসুবিধা হয় । নিশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় । অনেক সময় মুখ বেঁকে যায় । বিরল স্নায়ুরোগের ফলে বুকে জ্বালা এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। সেইসঙ্গে  রক্তচাপের পরিমাণ অত্যাধিক হারে বেড়ে যায়। তাই শারীরিক দুর্বলতা, হাঁটাচলায় সমস্যা অনুভব করলেই রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে।

কী করে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়?

গুলেনবারি সিন্ড্রোমে আক্রান্ত হলে বারবার হাত ধুতে হবে ।  রাস্তার কাঁটা ফল অথবা স্যালাড একেবারেই খাওয়া উচিত নয়। বাড়ির খাবার   খাওয়া উচিত ।   উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর