ফের জাঁকিয়ে শীত, কলকাতায় ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমি ঝঞ্ঝা সরতেই রাজ্যে হু হু করে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। যার ফলে একধাক্কায় কমেছে পারদ। ফের ফিরেছে কনকনে ঠাণ্ডা।  বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। তবে এদিন সকালে শহরের আকাশে হালকা কুয়াশা ছিল। বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি আপাতত।

এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ১০-এর ঘরে। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা। আগামীকাল আরও নামতে পারে পারদ। তবে শীতের পথে কাঁটা হতে ফের আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। 

পৌষ সংক্রান্তির আগে শনিবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হওয়ায় বাধা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার ১০ই জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। উত্তরপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কেরল উপকূল সংলগ্ন আরব সাগরে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত।

একঝলকে কলকাতা : বৃহস্পতিবার রাতে পারদ নামতে পারে ১২-র ঘরে। এমন সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। পৌষ সংক্রান্তি কেটে গেলে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভবনা ক্ষীণ।আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৩ শতাংশ।

 

 

 

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন