রাজ্যের এক শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ট্যুইট কুণালের

নিজের দুটি ট্যুইটের একটিতেও কুণাল ঘোষ কারও নাম দেননি। এমনকি অভিযুক্ত ঠিক কে তা নিয়ে বিন্দুমাত্র ইঙ্গিত দেননি। তাই তৈরি হয়েছে তীব্র জল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব আবহে রাজ্য রাজনীতি ও প্রশাসনের অন্দরে বড়সড় জল্পনা উস্কে দিলেন তৃণমূলের(TMC) রাজ্য সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। দু-দুটি ট্যুইট(Tweet) করে তিনি এক বিস্ফোরক ঘটনা তথা অভিযোগ তুলে ধরেছেন রাজ্যবাসীর সামনে। আর সেই ট্যুইট ঘিরে রাজ্য রাজনীতি এখন তোলপাড় হচ্ছে। কুণালের অভিযোগ, রাজ্যের কোনও এক বিশিষ্ট নৃত্যশিল্পী(Dancer) কলকাতা পুলিশের(Police) কাছে চিঠি দিয়েছেন রাজ্যের এক শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। সেই চিঠিতে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত সাংবিধানিক ভাবে সুরক্ষিত থাকায় পুলিশ আইনি পদক্ষেপ করতে পারছে না। তাই ফাইল পাঠানো হয়েছে নবান্নে। যদিও সেই ব্যক্তি কে তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি কুণাল। তবে এই ঘটনা ঘিরে এখন রাজ্যের জনমানসে তীব্র কৌতুহল তৈরি হয়েছে।

রবিবার কুণাল দুটি ট্যুইট করেন। প্রথম ট্যুইটটি করেন বেলা ১১টা ৫৩মিনিটে এবং দ্বিতীয় ট্যুইটটি করেন দুপুর ২টো ৫১মিনিটে। প্রথম ট্যুইটে তিনি লেখেন, ‘রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে। ঘটনাস্থল দিল্লি। অভিযোগকারিণীর চেন্নাই, কোচি, দিল্লিতে যাতায়াত আছে। অভিযুক্ত সাংবিধানিক রক্ষাকবচে আছেন। নগরপাল অভিযোগের চিঠিসহ ফাইল নবান্ন সচিবালয়ে পাঠিয়েছেন। আপাতত এইটুকু।’ দ্বিতীয় ট্যুইটে তিনি লেখেন, ‘রাজ্যের শীর্ষস্থানীয় এক পদাধিকারীর বিরুদ্ধে যিনি ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে চিঠি দিয়েছেন, তিনি একজন কৃতী মহিলা, ওড়িশি নৃত্যের বিশিষ্ট শিল্পী। মালয়লম ভাষাতেও পারদর্শী। অভিযুক্ত ব্যক্তির পদ সাংবিধানিকভাবে সুরক্ষিত। তাই পুলিশি পদক্ষেপে আইনি বাধা। আপাতত এইটুকু।’ কিন্তু এই দুটি ট্যুইটের একটিতেও তিনি কারও নাম দেননি। এমনকি অভিযুক্ত ঠিক কে তা নিয়ে বিন্দুমাত্র ইঙ্গিত দেননি। স্বাভাবিক ভাবেই কুণালের এই টুইটের পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে অভিযুক্ত ও অভিযোগকারীর পরিচয় নিয়ে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত