পুজোয় ডিউটিতে থাকা পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরমাত্র কিছুদিনের অপেক্ষা। মায়ের আগমনীর সূচনা হয়েই গিয়েছে। এখন থেকেই ঠাকুর দেখার ধুম পড়েছে। এই উৎসবের আবহে গোটা কলকাতার নিরাপত্তার দায়িত্বে থাকেন পুলিশকর্মীরা। এবার পুজোর সময় কর্তব্যরত থাকাকালীন পুলিশের মোবাইল ব্যবহারে রাশ টানতে চলেছে লালবাজার। খুব প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করা যাবেনা। এমনকি কাঁধে নিজস্ব ব্যাগ নিয়েও ডিউটি করা যাবেনা বলেই নির্দেশ লালবাজারের।

সোমেই লালবাজারের কর্তা, প্রত্যেক থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের নিয়ে বৈঠকে বসতে পারেন পুলিশ কমিশনার। সেখানেই দেওয়া হতে পারে প্রয়োজনীয় নির্দেশ। এবছর অন্তত ১০ হাজার পুলিশ পুজোর ডিউটিতে থাকবেন। পুজো ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ডও থাকবেন। চতুর্থী থেকেই রাস্তায়-মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে।  সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত দায়িত্বে থাকবেন কম সংখ্যক পুলিশ। রাত ১২টায় আবার দ্বিতীয়ভাগে পুলিশ মোতায়েন থাকবে। ফলে সময়মাফিক তাঁদেরও বিশ্রামের ব্যবস্থা থাকবে।

নিরাপত্তা ও নজরদারির জন্য দুবেলায় ৮টি করে রাস্তায় ১৬টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকবে। ১৩টি কুইক রেসপন্স টিম কমব্যাট ফোর্স থাকবে। আপৎকালীন ব্যবস্থায় ১২টি জায়গায় পিসিআর ভ্যান তৈরি থাকবে।  ১৪টি জায়গায় মোতায়েন থাকবে অ্যাম্বুলেন্স ও ১৫টি জায়গায় ট্রমা কেয়ার। ৪৫টি ওয়াচ টাওয়ারে বসে নাইট বাইনোকুলার নিয়ে নজরদারি রাখবেন থানা ও গোয়েন্দা দপ্তরের দু’জন করে পুলিশকর্মী। মহিলাদের নিরাপত্তায় ২০টি মহিলা টিম ‘উইনার্স’-এর স্কুটিতে ৪০ জন মহিলা পুলিশকর্মী টহল দেবেন।

সশস্ত্র বাহিনী ও নেতাজি ব‌্যাটালিয়নের আওতায় অতিরিক্ত কন্ট্রোলরুমে তৈরি থাকছে বাহিনী।লালবাজারের নির্দেশ, এবার বৃষ্টির সম্ভাবনা কম হলেও প্রয়োজনে সঙ্গে পুলিশকর্মীরা রেনকোট বা ছাতা রাখতে পারবেন। পুলিশের সুবিধার জন‌্য রাস্তায় থাকবে বারোটি মোবাইল টয়লেট ভ্যান। অর্থাৎ সমগ্র কলকাতায় পুজোর টহলদারিতেপুলিশে ছয়লাপ থাকবে।

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির