ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর করে কোটি কোটি টাকার সম্পত্তি লিখিয়ে নেওয়া এবং জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তৃণমূল নেতা এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে। সেই মামলাতে এবার গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে আবেদন করলেন অতীন ঘোষ। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করেছে আদালত। 

বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। বিধাননগর এলাকার এক হোটেল ব্যবসায়ী তৃণমূলের এই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। ব্যবসায়ী দাবি করেছেন, ২০১৭ সালে অতীন ঘোষ যখন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র পদে ছিলেন তখন তাঁর কাছ থেকে জোর করে বাড়ি-সহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটানো ও মানসিক চাপ প্রয়োগের অভিযোগও আনা হয়েছে অতীন ঘোষের বিরুদ্ধে।   অভিযোগ, অতীন-কন্যা প্রিয়দর্শিনী ও তাঁর স্বামী ভয় দেখিয়ে, জোর করে নথিতে সই করিয়ে অত্যন্ত কম দামে ওই সম্পত্তি হাতিয়ে নেয়। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন: ২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের 

অভিযোগ সামনে আসার পরেই পুলিশ অতীন ঘোষ এবং তাঁর মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করে। তারপরেই এবার  আগাম জামিনের আবেদন জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করলেন অতীন ঘোষ। তাঁর আইনজীবীর দাবি, জমি দুর্নীতি মামলায় অতীন ঘোষ এবং তাঁর পরিবারকে জড়ানো হয়েছে। দ্রুত শুনানির জন্য আবেদন জানান।  

১০-১২ কেজি করে চিনি কেনার দিন শেষ, Zepto Blinkit-সহ একাধিক প্ল্যাটফর্মে বেঁধে দেওয়া হল পরিমাণ

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের