২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই শহিদ দিবসের কর্মসূচি আয়োজন নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, ওই এলাকায় কোনও রাজনৈতিক জনসভার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। এর জেরে দীর্ঘদিনের পরিচিত এই ভেন্যুতে শহিদ দিবস পালন আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলের পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় আগের ফৌজদারি বিধির ১৪৪ ধারার সমান বর্তমান ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর রয়েছে। এই আইনের আওতায় ওই এলাকায় জনসমাবেশ ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকায় সেখানে কোনও রাজনৈতিক সভা বা সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

পুলিশের এই সিদ্ধান্তের পর কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে শহিদ দিবস পালনের জন্য বিকল্প স্থান খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। ফলে এ বছরের ২১ জুলাইয়ের কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের সূত্রপাত রবিবারই। পুলিশি অনুমতি মেলার আগেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে জায়গা মাপতে দেখা যায় কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেন-সহ দলের কয়েক জন নেতাকে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়।

সোমবার বিধানসভায় বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুণালদের কটাক্ষ করে তিনি বলেন, ‘ফিতে নিয়ে মাপতে চলে গিয়েছেন! কোথায় (সভা) করবেন বলে দেব।’ একই সঙ্গে তাঁর খোঁচা, ‘আপনাদের সভায় অনেক লোক হবে। লক্ষ লক্ষ। ব্রিগেডে চলে যান! গিয়েছিলেন তো এক বার!’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি করে মাপজোক করার অভিযোগে কুণাল ঘোষ, দোলা সেন-সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা পুলিশ। এরপর মঙ্গলবার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় লালবাজার।

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার