মুখ্যমন্ত্রীর কেন্দ্রে নামী প্রার্থী খুঁজে পেল না সিপিএম, অবশেষে অনামী আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। আর তাতে দেখা গেল, আগেরবারের সেই অপরিচিত ব্যক্তি তথা আইনজীবীকে প্রার্থী করল সিপিএম।

এদিকে এবার বামফ্রন্ট নেতৃত্বাধীন সিপিএম প্রার্থী করল আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। অথচ তাঁর বিপরীতে দুই হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে এমন একটা প্রার্থী কেন করল বামফ্রন্ট?‌ তাহলে কি বিজেপিকে ভোট ট্রান্সফার করতেই এমন প্রার্থী?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে। ৩৬ বছর বয়সের শ্রীজীব পেশায় আইনজীবী। ছাত্র অবস্থা থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেরই বাসিন্দা।

অন্যদিকে ভবানীপুর কেন্দ্রে বামেরা লড়াই করবে বলে জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে শ্রীজীবের নাম। আর তাতেই যেন বাকি দলগুলি পাত্তা দিতে নারাজ। আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস। তবে রাজ্য–রাজনীতিতে তেমন পরিচিত মুখ নেন। ২০২১ সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন শ্রীজীব। আবার তাঁকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী করল বামেরা। সুতরাং এই নিয়ে কেউ উৎসাহ দেখাতে নারাজ।

তাছাড়া শ্রীজীব বিশ্বাস ভবানীপুরের বকুলবাগানের বাসিন্দা। হাজরা আইন কলেজ থেকে ২০১৩ সালে আইন পাশ করেন। এই শ্রীজীবকেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীর বিপরীতে দাঁড় করিয়েছে বামেরা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন ঘিরে চড়ছে রাজনৈতিক তরজার পারদ। ব্যাটলগ্রাউন্ড ভবানীপুরে এমন প্রার্থী দাঁড় করানোর জেরে অনেকেই বলছেন, বিজেপিকে সাহায্য করতে এমন প্রার্থী দিয়েছে বামেরা। তবে তৃণমূল এসব নিয়ে কথা বলতে নারাজ। একে পরাজিত তার উপর অনামী প্রার্থী দাঁড় করিয়ে সমালোচনার মুখে পড়েছে বামেরা। জামানত জব্দ হবে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা কটূক্তি।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার