মিন্টু পালের হাত ধরে হাওড়ায় মা দুর্গা এবার ‘ও লাভলি’

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাবরই খবরের শিরোনামে উঠে আসে তার নাম। দক্ষিণ কলকাতায় দেশপ্রিয় পার্কে বিশ্বের সেরা দুর্গা প্রতিমা তৈরি করে প্রশাসনকে নাজেহাল করে তুলেছিলেন তিনি। দক্ষিণ কলকাতার যান চলাচল দুর্গাপুজোর সময় জনজীবন স্তব্ধ করে দিয়েছিলেন তিনি। বাধ্য হয়ে সেই দুর্গাপুজো দর্শন কাপড় দিয়ে ঢেকে বন্ধ করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার হাওড়ার একটি পুজো মন্ডপে আবার মা দুর্গার পুজোতে ভেলকি দেখাতে চলেছেন তিনি। কে তিনি?

তিনি হলেন,কুমারটুলির শিল্পী মিন্টু পাল(Mintu Pal)।হাওড়া জেলার লিলুয়াতে একটি পূজা মন্ডপে এ বছরের দূর্গা পূজার থিম ‘ও লাভলি’ । পাশাপাশি এই মন্ডপে দুর্গা প্রতিমা ছাড়া আর একটি মূর্তি দর্শকদের মনোরঞ্জন করবে তা হলো পুরোহিত রুপী মদন মিত্র। কামারহাটির বিধায়ক মদন মিত্রকে(MLA Madan Mitra) সিনেমার পর্দার পাশাপাশি গান থেকে শুরু করে একাধিক মাধ্যমে দেখে অভ্যস্ত সাধারণ মানুষ জন। সেই মদন মিত্র এবার হাওড়া ক্লাবের দুর্গাপূজার মন্ডপে পুরোহিত রূপে জায়গা করে নিয়েছেন। তবে জীবন্ত নয়, অবিকল তার রূপ মৃৎশিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কুমারটুলির শিল্পী মিন্টু পাল। দর্শক টানতে হাওড়া ক্লাব মা দুর্গার মন্ডপে হাজির করছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ‘ও লাভলি’ উপস্থাপনাকে।

শনিবার উত্তর কলকাতার কুমোরটুলিতে(Kumartuli) মিন্টু পালের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে যে পুরোহিত মদন মিত্রের মাটির মূর্তি সেই মূর্তির তদারকি করতে যান স্বয়ং মদন মিত্র। সেখানে গিয়ে তিনি বিভিন্নভাবে খুঁটিয়ে দেখেন মূর্তির প্রতিকৃতি। শিল্পীর পাশে দাঁড়িয়ে বিধায়ক মদন মিত্র বলেন, এই পুজোর উদ্যোক্তাদের কাছে তিনি চির কৃতজ্ঞ থাকবেন। কারণ তারা তাকে মায়ের পূজা করার জন্য তার পদ তলে মূর্তি হিসেবে স্থান করে দিয়েছে। এখন দেখার বিষয় দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে(Deshopriyo Park) বিশ্বের সবচেয়ে উচ্চতম মা দুর্গা তৈরি করে বিতর্কে জড়িয়ে যাওয়া মিন্টু পাল মা দুর্গার মন্ডপে ‘ও লাভলি’ উপস্থাপন করে, সত্যিই জনগণের প্রশংসা কুড়োতে পারেন কিনা।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫