ভোট পঞ্চমীতে গড় দখলে রাখার লড়াই তৃণমূল-বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে শেষের দিকে এগিয়ে চলেছে অষ্টাদশ লোকসভার নির্বাচন। ইতিমধ্যেই চার দফার ভোট সম্পন্ন। আগামিকাল ২০ মে সোমবার পঞ্চম দফার ভোট। রাজ্যের তিন জেলার সাত আসনে নেওয়া হবে ভোট। পঞ্চম দফার ভোটে যে সাত আসনে নির্বাচন হচ্ছে তার মধ্যে গতবার তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল চার আসনে। তিনটি আসন জিতেছিল বিজেপি। শূন্য হাতে ফিরতে হয়েছিল বাম-কংগ্রেসকে।

পঞ্চম দফার ভোটে সীমান্তবর্তী বনগাঁ আসনে লড়াই মূলত বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। পদ্ম প্রার্থী তথা মতুয়াদের স্বঘোষিত মসিহা শান্তনু ঠাকুরের সঙ্গে লড়াই ঘাসফুল শিবিরের বিশ্বজিৎ দাসের। গোটা রাজ্যের নজর এবারেও ব্যারাকপুর আসনের দিকে। ওই আসনে বিজেপি প্রার্থী বাহুবলী অজুন সিংয়ের বিরুদ্ধে তৃণমূলের বাজি রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। লড়াইয়ের আসরে রয়েছেন বাম-কংগ্রেস জোটের দেবদূত ঘোষ। হাওড়া আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। সিপিএমের হয়ে লড়ছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। উলুবেড়িয়া আসনে ফের জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন সাজদা আহমেদ।

ভোট পঞ্চমীতে হুগলির দুই আসনে ধুন্ধুমার লড়াই হচ্ছে। হুগলি আসনে বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়ছেন নিজের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বসুর বিরুদ্ধে। এখানে সিপিএমের হয়ে লড়ছেন ছাত্রনেত্রী দীপ্সিতা ধর। আরামবাগ আসনে গতবারের সাংসদ অপরূপা পোদ্দারকে এবারে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে মিতালী বাগকে। বিজেপির হয়ে লড়ছেন অরূপকান্তি দিগর। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভোট পঞ্চমীতে প্রতিপক্ষ বিজেপি ও বাম-কংগ্রেসের তুলনায় এগিয়ে তৃণমূল কংগ্রেস। যদিও শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবেন তা জানতে ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কেননা ওই দিনই খোলা হবে ‘ভাগ্যবন্দি’ হওয়া বৈদ্যুতিন ভোটযন্ত্র।

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি