সঙ্কট কাটছে না মদনের, ফের চিকিৎসকদের পর্যবেক্ষণে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের শারীরিক অবস্থার অবনতি তৃণমূল বিধায়ক মদল মিত্রের। হাসপাতাল সূত্রে খবর, কাঁধের যেখানে মদন মিত্রের অস্ত্রোপচার হয়েছিল, সেখানে ব্যথা রয়েছে। বৃহস্পতিবার রাতে ফের আরও একবার খিঁচুনি হয় তৃণমূল বিধায়কের। বর্তমানে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত বুধবার কাঁধে অস্ত্রোপচার হয় মদন মিত্রের। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর মদনবাবু জানান, যেখানে অস্ত্রোপচার করা হয়েছে, সেখানে তাঁর ব্যথা করছে। এরপর রাতের দিকে খিঁচুনি হতে শুরু করে মদনবাবুর। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেন ও প্রযোজনীয় ব্যবস্থা নেন।এসএসকেএমের তরফে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন মদন মিত্র। তবে এখনই তিনি যে বিপদমুক্ত, তা বলা যাচ্ছে না।

গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মদন মিত্র। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মদনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কাঁধে চোট পান তৃণমূল বিধায়ক। গত সপ্তাহে বৃহস্পতিবার রাতে খিঁচুনি হওয়ায় পড়ে যায় বিধায়ক। পড়ে গিয়ে তাঁর বাঁ কাঁধের হাড় ভেঙে যায়। পরিস্থিতি দেখে চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন।সেই মতোই বুধবার তৃণমূল বিধায়কের অস্ত্রোপচার হয়।

এর আগে সারদা ও নারদ মামলায় গ্রেফতার হওয়ার পর এই এসএসকেএমেই ভর্তি করা হয়েছিল কামারহাটির তৃণমূল বিধায়ককে। সংশোধনাগারে থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে ভর্তি করা হয়েছিল তাঁকে।

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক