মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

পেট্রোপণ্য তথা জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যদিনের জ্বালানির দামবৃদ্ধি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নের(Nabanna) সভাঘরে মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ছিলেন পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি টাস্ক ফোর্সের আধিকারিকরা। ছিলেন রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলারাও। সেই বৈঠক থেকেই পেট্রোপণ্য তথা জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি(Narendra Modi) সরকারকে আক্রমণ সারলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিমত, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে জ্বালানির দামবৃদ্ধি রুখতে কেন্দ্র সরকার কিছু করছে না। বরঞ্চ আমজনতাকে বিপাকে ফেলে বাজারদর বাড়িয়ে দিতেই সাহায্য করছে।

মুখ্যমন্ত্রী এদিন মোদি সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, ‘উত্তরপ্রদেশ আর ৪টে রাজ্যের ভোটে জিতে কোথায় জিনিসপত্রের দাম কমাবে তা নয়, রোজ রোজ পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে চলছে। পাঁচটা রাজ্যের নির্বাচনের পরেই রিটার্ন গিফট হিসেবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মোদি সরকার। রান্নার গ্যাসের দাম এক লাফে ২৫০টাকা বাড়িয়েছে। টোল ট্যাক্সও বাড়িয়েছে এর মধ্যে। যার ফলে সবজির গাড়িকে বেশি টাকা গুনতে হচ্ছে। পলিটিক্যাল পার্টির লোককে রেড না করে কেন্দ্রীয় সংস্থাকে মূল্যবৃদ্ধি আটকাতে কাজে লাগানো উচিত কেন্দ্রর। কেন্দ্র একটা পলিসি করুক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। কেন্দ্র শুধু সেস নিচ্ছে যার ফলে রাজ্য গুলো টাকা পাচ্ছে না। আগামী দিনে সব রাজ্য মাইনে দিতে পারবে কি না। কারণ অর্থনীতির অবস্থা খুব খারাপ। জিএসটির বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। জিএসটি(GST) আদায় করা হচ্ছে, তবে সেখান থেকে রাজ্যের পুরো ভাগ দেওয়া হচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, কিন্তু টাকা দেয় না। তাতে বড় বড় নাম দেয় কেন্দ্রীয় সরকার। জিএসটি-র ক্ষতিপূরণ একটা বড় ইস্যু। সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু, কেন্দ্রীয় সরকার তা দিচ্ছে না। রাজ্যগুলির প্রাপ্য বকেয়া থেকে যাচ্ছে। তাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে।’

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের