ঈদের শুভেচ্ছা জানাতে রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা-অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতি মেনেই সোমবার সকালে ঈদের শুভেচ্ছা জানাত পার্কসার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দুজনে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখতে এবং ঈদ মুবারক জানাতে রিজওয়ানুরের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন স্থানীয়রা।

প্রতি বছরের মতো এদিন সকালে রেড রোডে ঈদের নমাজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখানে নমাজ আদায়ে হাজির নামাজিদের শুভেচ্ছা জানান। ওই মঞ্চ থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মমতা। তাঁর কথায়, ‘আমি ইদের শুভেচ্ছাও দেব। নবরাত্রির শুভেচ্ছাও দেব। সব ধর্মের জন্য আমি নিজের জীবনকে উৎসর্গ করতে পারি। যে চেঁচাচ্ছে, তাঁকে চেঁচাতে দিন। কোনও উস্কানিমূলক ভাষণে পা দেবেন না। সরকার আপনাদের পাশে আছে। দেশকে ভাগ করার চেষ্টা ব্যর্থ করব।’

রেড রোডের অনুষ্ঠানের পরেই মুখ্যমন্ত্রীর কনভয় সোজা চলে যায় একবালপুরের ১৬ আনা মসজিদে। সেখানে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সোজা চলে যান পার্ক সার্কাসে। লাল মসজিদের সামনে গাড়ি থেকে নেমে পড়ন। এর পর এক কিলোমিটার হেঁটে চলে যান সাদা মসজিদ পর্যন্ত। তার পর রিজওয়ানুরের বাড়ি। রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদানও করেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। পুত্রহারা কিশওয়ার জাহানের ‘ইনসাফ’ চেয়ে জারি লড়াইয়ের পাশে দাঁড়ান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায়ও নেমেছিলেন তিনি। রিজওয়ানুরের দাদা রুকবানুর রহমান রুকবানুর বর্তমানে চাপড়ার তৃণমূল বিধায়ক।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু