চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SIR নিয়ে ফের নির্বাচন কমিশনকে তুলোধনা মমতার, কী বললেন?

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে ভোটার লিস্টের খসড়া তালিকা। সেখানেই রয়েছে ভুরি ভুরি ভুল। অনেক বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনই তথ্য সামনে এসেছে মৃত ভোটারের নাম উঠেছে খসড়া তালিকায় অথচ জীবিত ব্যক্তির নাম বাদ গিয়েছে। এমনকি বিয়ের পরে অন্য বাড়িতে গেলে, বানানে পার্থক্য থাকলেও নাম বাদ যাচ্ছে বলেও অভিযোগ। এই নিয়েই এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গেই প্রশ্ন তুলেছেন এই কাজ করার এই অধিকার কে দিয়েছে বলেও। একাধিক বিষয় নিয়ে নিশানা করেছেন।

কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটের আগে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে। বিজেপি সব এজেন্সিকে নিজেদের দালাল বানিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে। অত্যাচারী দল বিজেপি। যে কাজটা করতে দু বছর লাগে, সেটা দু মাসে করার চেষ্টা চলছে। চালাকি করে কোনও মহৎ কার্য সম্পন্ন হয় না। কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে বিজেপি।  মমতা বলেন, “বিএলও-রা অনেকেই সাঁওতালি, রাজবংশী, কামতাপুরী ভাষা জানেন না। বিভিন্ন ভাষা আছে। ফলে বিএলও অ্যাপে অনেক ভোটারদের ম্যাপিংই করা হয়নি। ২০০২ সালে সিপিএম ছিল। মার্কামারা দল। একেবারে অনেকের নাম তখন বাদ দিয়ে দিয়েছিল। নবপ্রজন্ম থেকে শুরু করে যাঁরা তৃণমূল করত, বেশির ভাগের নাম বাদ দিয়ে দিয়েছিল। আজ বুঝবে, কী ভুলটাই না করেছিল। মানুষ ক্ষমা করেনি, করবেও না। এখন আবার বিজেপির দালালি করছে।”

আরও পড়ুন: নজর পিছড়ে বর্গের ভোটে, ৩০ ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়ায় সভা মমতার

এদিন কমিশন নিযুক্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিষয়ে তথ্য চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “বিএলও-দের বেশির ভাগ শিক্ষক। কিছু দিন বাদেই আবার মাধ্যমিক পরীক্ষা রয়েছে। আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের অনেককে নিয়োগ করা হয়েছে। প্রত্যেক এলাকায় খবর রাখুন তো, কাকে কাকে নিয়োগ করা হয়েছে। তাঁরা কোন দফতরে কাজ করেন, কোথায় থাকেন। আমরা ডিটেলস চাই। আমি তাঁদের সহযোগিতা করব, কিন্তু আমার ডিটেলস চাই।” মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, “এটা রাজ্যকে জিজ্ঞেস করে করেনি। নির্বাচন কমিশন ইচ্ছা করে করছে। রাজ্যের আধিকারিকদের পর্যবেক্ষক করছে, রাজ্যকে না জানিয়ে। আবার মাইক্রো অবজার্ভার করছে। তারা দিল্লির লোক, বিজেপির দালাল। তারা রাজবংশী, কামতাপুরী, লেপচা, নেপালি কিছুই বোঝে না। তারা নাকি হিয়ারিং করবে।” গায়ের জোরে এসআইআর করা হচ্ছে বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিজেপির অফিস থেকে যা বলে দেওয়া হচ্ছে, সেটাই বদল করা হচ্ছে। মমতার কথায়, “আমি শুনেছি নির্বাচন কমিশনের অফিসের বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে। সে অনলাইনে যাঁর ইচ্ছে নাম বাতিল লিখছে। পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপির পার্টির লোকেরা। এমন নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি, দেখতেও চাই না।”

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ