অহীন্দ্র মঞ্চে ভবানীপুরের কর্মীদের নিয়ে সভায় হাজির মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরের ‘ঘর’ থেকেই প্রচার শুরু করেন ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় চেতলা এলাকার অহীন্দ্র মঞ্চে কর্মীসভায় যোগ দেন তৃণমূল নেত্রী। রবিবার সন্ধ্যা ৭টায় এই কর্মীসভার ডাক দেওয়া হয়। রাত সাড়ে সাতটা নাগাদ সেখানে পৌঁছানো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই কর্মী সভায় আছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম এবং ওই বিধানসভা কেন্দ্রের সমস্ত দলীয় কাউন্সিলররা। ইতিমধ্যেই সকল কাউন্সিলরদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। নির্বাচনী রণকৌশল ঠিক করার পাশাপাশি ভবানীপুরের(Bhownipur) প্রচার কৌশলও বাতলে দেন দলনেত্রী তথা ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন।

আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিজেপিকে। এই আবহে শনিবার সন্ধ্যায় দেখা যায়, ভবানীপুরে পায়ে হেঁটে প্রচার করতে নেমেছেন নেত্রী। আর সেখানে ঘরের মেয়েকে দেখতে ভিড় উপচে পড়ে। কেউ হাত মেলান, কেউ এসে প্রণাম করেন। কেউ আবার হাসিমুখে নমস্কার জানান। এমনকী কয়েকজন মহিলা এসে কথাও বলে যান। এবার কর্মীসভাতে যোগ দেন ঘরের মেয়ে মমতা।অন্যদিকে ইতিমধ্যেই স্লোগান তোলা হয়েছে—‘উন্নয়ন ঘরে ঘরে/ ঘরের মেয়ে ভবানীপুরে’‌।শনিবার ঈদের মরশুমে রেড রোডে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার সময় একপ্রস্থ প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি মাথায় নিয়েই তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মিলিত হন মানুষের সঙ্গে। আর তখনই জানিয়ে দেন, রবিবার সন্ধ্যায় করবেন কর্মীসভা। ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হোর্ডিং, ব্যানার পড়েছে। সেইসঙ্গে এতগুলি বছর ধরে ভবানীপুরে(Bhownipur) কেমন উন্নয়ন করা হয়েছে তার খতিয়ানও তুলে ধরা হচ্ছে। জোর দেওয়া হয়েছে দুয়ারে জনসংযোগে।

এছাড়া রবিবার আনুষ্ঠানিকভাবেই প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তারপর উত্তরবঙ্গ যান তিনি। সেখানেও প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে একে একে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে যাবেন তিনি বলে সূত্রের খবর। আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝড়ো প্রচার করবেন বিধানসভা কেন্দ্রগুলিতে। তবে ভবানীপুরের এই কর্মীসভায় নেতা–কর্মীদের বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বিপুল পরিমাণ ভোটারকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। বৈধ ভোটারদের নিয়ে কোন পদক্ষেপ করা হবে তাও জানিয়ে দেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা