খোয়া গেল মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের জোড়া পিস্তল

মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষীদের জোড়া পিস্তল খোয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, অসম থেকে ফেরার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষীদের জোড়া পিস্তল খোয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, অসম থেকে ফেরার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা ছিলেন। সেখানেই খোয়া যায় জোড়া পিস্তল। গত মঙ্গলবার অসমে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মমতা। সেদিন দুপুরে কলকাতা থেকে অসমের গুয়াহাটির বিমানে উড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, মুখ্যমন্ত্রীর সফরের ক্ষেত্রে দু’জন নিরাপত্তারক্ষী বিমানে থাকেন। পিএসও ১ ও ২, নিয়ম মেনেই তাঁরা ছিলেন সেই বিমানে। বাকি ১২ জন নিরাপত্তারক্ষী আগেই অসমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গুয়াহাটি চলে যান।

সেই একইভাবে প্রটোকল মেনেই ১২ জন নিরাপত্তারক্ষী ফিরেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ওই ট্রেনেই ছিল মোট ১০ টি ব্যাগ। যেখান থেকে খোয়া যায় দুটি গ্লক পিস্তল। নিউ কোচবিহার স্টেশনে ট্রেন দাঁড়াতে বিষয়টি নজরে আসে নিরাপত্তারক্ষীদের। ওই ১০ টি ব্যাগের মধ্যে একটি ব্যাগে ছিল গ্লক পিস্তল। যেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই জিআরপিকে জানান মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় এসআরপি শিলিগুড়িকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি-কেও তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, তাঁদের কামড়ায় একজন ব্যক্তি ছিলেন। ব্যাগ খোয়া যাওয়ার পর আর তাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সন্দেহের তালিকায় রয়েছেন ওই ব্যক্তি। খোয়া যাওয়া গ্লক পিস্তলে দশ রাউন্ড গুলি রয়েছে বলে জানা গিয়েছে।

খোদ মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের নিরাপত্তা না থাকায় চিন্তায় আমজনতা। কীভাবে এই ঘটনা ঘটল তদন্ত শুরু হয়েছে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির