কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় ১১ জন উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় ১১ জন উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রকাশিত হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার ফাইনাল রেজাল্ট। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছে। শুক্রবার থেকে ধর্মতলায় ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এদিন কিছু না জানালেও শনিবার বাংলার প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া ১১জন উত্তীর্ণকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসের আগে অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ। বাংলার সরকারের প্রশিক্ষিত প্রার্থীরা ২০২৫ সালের UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছেন। তাদের মধ্যে মেয়েরা অনেকেই শীর্ষস্থান অধিকার করেছেন।

এই সকল প্রার্থীদের বাবা-মা-শিক্ষকদেরও অভিনন্দন। তাঁদের শুভকামনা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমরা আনন্দিত যে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে কোচিং দিয়ে সাহায্য করা গিয়েছে। বাংলার সরকার এই প্রতিষ্ঠান তৈরি করেছে। এটা করতে পরে তিনি গর্বিত। এই কেন্দ্র থেকে ১১ জন চূড়ান্ত মেধা তালিকাতে শীর্ষস্থানে রয়েছে। তাঁদের মধ্যে ৫০ শতাংশই মহিলা। সেই তালিকায় রয়েছেন দীক্ষা রাই, আকাশ কুমার রাই, বৈষ্ণব বিশ্বাস, গৌতম ঠাকুরি, দেবজ্যোতি হালদার, দেবব্রত প্রামাণিক, এস. নিবেদ কুমার, মহসিনা বানো, জুহি দাস, কীর্তি চৌধুরী, এবং আন্নেলা শেরপা।এরা সকলেই বাংলার সরকারের সাহায্যে কোচিং পেয়েছেন। নিজের নিজের জায়গায় উন্নত হয়েছেন, এবং বাংলার জন্য গৌরব বয়ে এনেছেন। তাদের আইএএস, আইপিএস এবং অন্যান্য প্রিমিয়ার সার্ভিসে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও লিখেছেন, বাংলা থেকে আরও অনেকে এই পরীক্ষায় বসেছেন। উন্নত হয়েছেন। আশা করা যায়, তাঁরা আরও ভালো জায়গায় যাবেন। বাংলায় ক্রমাগত উৎসাহ ও যত্ন নেওয়ার কারণে তরুণরা অনুপ্রাণিত হচ্ছেন। তাঁদের এই সাফল্য আরও অনেককে বাংলা থেকে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে। এই মেধাবী ছেলে-মেয়েদের তাদের সাফল্যের জন্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকার আপনার সঙ্গে রয়েছে।

 

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা,’ বললেন মুখ্যমন্ত্রী

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট

ব্রাজিলের বিরুদ্ধে দলের সেরা অস্ত্রকে পাচ্ছে না জাপান

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ