রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে পুজো মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর গোনা কার্যত শেষ। রাত পোহালেই বাঙালির প্রিয় নববর্ষ। আর নববর্ষের প্রাক্কালে শনিবার সন্ধ্যায় নকুলেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা –সহ পরিবারের সদস্যরা। তারা মাকে বেনারসী শাড়ি দিয়ে পুজো দেওয়ার পাশাপাশি নিজের হাতে আরতিও করেন মুখ্যমন্ত্রী।

সামনেই লোকসভা ভোট। আর দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গত কয়েকদিন ধরে চক্কর কেটে চলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার রেড রোডে ঈদের নমাজে অংশ নেওয়ার পরেই প্রচারের জন্য উড়ে গিয়েছিলেন উত্তরবঙ্গে। শনিবার প্রচার সেরে বিকেলে শহরে ফেরেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়িতে ফিরে সাময়িক বিশ্রাম নিয়েই পুজো দিতে হাজির হন নকুলেশ্বর মন্দিরে। সন্ধে ৭ টা নাগাদ প্রথমে পরিবারের সদস্যদের নিয়ে নকুলেশ্বর মন্দিরে পুজো দেন। সেখান থেকে সোজা চলে যান কালীঘাটে। মন্দিরের গর্ভগৃহে ঢুকে মাকে বেনারসী  শাড়ি উৎসর্গ করে পুজো দেন।

যতই কাজ থাকুক না কেন, প্রতি বছরই চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় নকুলেশ্বর ও কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন মা গায়ত্রী দেবী বেঁচে ছিলেন ততদিন পয়লা বৈশাখে মাকে প্রণাম করেই নতুন বছর শুরু করতেন। যদিও মায়ের মৃত্যুর পরে সেই রীতিতে ছেদ পড়েছে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দিলাম। মায়ের কাছে প্রার্থনা জানালাম, তিনি যেন সকলকে সুখে রাখেন।’ পাশাপাশি রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। সকলের সুস্থতা কামনা করেছেন।

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

হাওড়া স্টেশনে ফের বিপুল নগদ উদ্ধার! যাত্রীর কাছ থেকে মিলল ২১ লক্ষ টাকা, গ্রেফতার ব্যক্তি

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকি, নাম জড়াল মন্ত্রী উমেশ রাইয়ের!

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি