বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রয়াত নৃত্যশিল্পীকে যে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করেছিল, শোকবার্তায় তাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই সংস্কৃতি জগতের আকাশ থেকে একের পর এক নক্ষত্রের পতন। রবিবার শীত দুপুরে সবার অগোচরেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেত্রী শাঁওলি মিত্র। সেই দুংসংবাদ কাটিয়ে উঠতে না উঠতে সোমবার সকালে ফের এক দুঃসংবাদ। রবিবার রাতেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। কত্থক নৃত্যকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তিনি।  

দেশের অন্যতম কিংবদন্তী নৃত্যশিল্পীর মহাপ্রয়াণের খবরে শোকাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত শিল্পীর পরিবারকে সমবেদনা পাঠিয়ে এক শোকবার্তা পাঠিয়েছেন তিনি। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘নতুন বছরে বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত  বিরজু মহারাজ (ব্রিজ মোহন নাথ মিশ্র) -এর প্রয়াণে আমি গভীর  শোক প্রকাশ করছি। তিনি গতরাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। এই প্রবাদপ্রতিম শিল্পী নৃত্যের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি পদ্মবিভূষণ, কালিদাস সম্মান, সঙ্গীত-নাটক আকাদেমি অ্যাওয়ার্ড, সোভিয়েত ল্যান্ড নেহরু অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। বিরজু মহারাজের মৃত্যুতে নৃত্যজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বিরজু মহারাজের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!