কোজাগরী লক্ষীপুজোয় মমতার উপহার ‘আমার লক্ষ্মী’ কবিতা

বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো হচ্ছে। সেই আবহেই মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে স্মরণ করিয়ে দিলেন আসল লক্ষ্মীরা আছে আমাদেরই চারপাশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বাংলার(Bengal) ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো(Kojagari Lakshmi Puja) হচ্ছে। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে চলছে ধনদেবীর আরাধনা। শহর থেকে গ্রাম শঙ্খধ্বনি, আলপনায় আন্তরিকতার সঙ্গে রীতি মেনে চলেছে আরাধনা। আশ্বিন মাসের এই পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে আসেন। তিনি খোঁজ নিয়ে যান যে, কে কে জেগে আছে? সেই ‘কে জাগরী’ থেকেই এসেছে নাম কোজাগরী। এদিন মা লক্ষ্মীর পুজো করলে দেবীর কৃপায় মানুষের ভাঁড়ার কখনও শূন্য হয় না। তাই সংসারের সুখ শান্তি এবং ধনরত্ন লাভের জন্য লক্ষ্মী দেবীর পূজা করা হয় এদিন। সেইও পুজোর আবহেই বাংলাকে নতুন কবিতা(Poem) উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ‘আমার লক্ষ্মী’(Aamar Lakhi) নামের কবিতা রচনার মধ্যে দিয়ে তিনি আদতে আমাদের মনে করিয়ে দিয়েছেন আমাদের চারপাশে যে সব মা লক্ষ্মীরা আছেন তাঁদের শ্রদ্ধা, সম্মান ও ভালবাসতে হবে। এদিন অবশ্য সকালেই ফেসবুকের মাধ্যমে রাজ্যবাসীকে কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তিনি তাঁর নতুন কবিতাও তুলে ধরলেন ফেসবুক পেজে। 

মমতার কবিতায় উঠে এসেছে, ‘আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান। আমার লক্ষ্মী গ্রাম-গঞ্জে মাটির ঘরে আলো, আমার লক্ষ্মী মুড়ি-পেঁয়াজে শান্তির দূত ভালো। আমার লক্ষ্মী বিদ্যালয়ে গায় সরস্বতীর সুর, আমার লক্ষ্মী গান-বাজনায় জয় করে দূর সুদূর। আমার লক্ষ্মী চন্দ্র-সূর্য মলিন শাড়ির বাহারে, আমার লক্ষ্মীর গায়ে মাটির ধুলো দেখলে মনে হয় – আহারে! আমার লক্ষ্মী প্রতিবাদ জানায়, কন্ঠে তার আগুন, আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে – জাগুন৷ আমার লক্ষ্মী দেশ-বিদেশ, দুর্গমকে করে জয়, আমার লক্ষ্মী প্লেনও চালায়, নির্ভয়-দুর্জয়। আমার লক্ষ্মীকে করি কুর্নিশ, অন্ধকারেও সে জোছনা, আমার লক্ষ্মী সবার ঘরে, বিভেদ-বৈষম্য মানে না৷ আমার লক্ষ্মী – লক্ষ্মীর ভান্ডার সবারে দেন সুমতি, আমার লক্ষ্মী – লক্ষ্মী মায়ের সর্বত্র অবাধ গতি। আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন আলো, আমার লক্ষ্মীরা ভালো থাকুক, হোক বিশ্ববাংলার ভালো। আমার লক্ষ্মী মা-মাটি-মানুষ, ভয়কে করেনা ভয়, ওরা দুর্জয়, ওরা দুর্গম, ওরা দুরন্তর বরাভয়। আমার লক্ষ্মী ডানা মেলে কখনো হয় পক্ষী, ওরাই মোদের পাহারাদার, ওরাই মোদের রক্ষী। আমার লক্ষ্মী চন্দ্র – সূর্য, আকাশে জ্বলে তারা, আমার লক্ষ্মী ধন্য ধান্যে, নবান্নে দিয়ে ভরা।’

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?