Loading live market data...
Loading active stocks...
Connecting...

১৮২ কোটি টাকা ব্যয়ে ৮টি Critical Care Block

বাংলার ১০টি মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৩টি স্বাস্থ্য বিভাগ নির্মাণের জন্য ১৮৮ কোটি টাকা খরচ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

কৌশিক দে সরকার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে বাংলার(Bengal) মানুষ পেয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্প যা একটি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা প্রদান করে। মমতার সরকারের হাত ধরে বাংলার মানুষ পেয়েছেন একগুচ্ছে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। পেয়েছেন ৬টি নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল(Medical College and Hospital)। মা ও শিশুদের জন্য প্রতিটি হাসপাতালেই তৈরি হয়েছে পৃথক ইউনিট। এবার এই সবের পাশাপাশি আরও দুটি বড় পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১৮২ কোটি টাকা খরচ করে রাজ্যের ৮টি মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরি হতে চলেছে ৮টি Critical Care Block এবং আরও ৬ কোটি টাকারও বেশি অর্থে তৈরি হতে চলেছে ৫টি জনস্বাস্থ্য পরীক্ষাগার(Public Health Laboratory)। গতকালই মুখ্যমন্ত্রী এই ১৩টি স্বাস্থ্য বিভাগ তৈরির জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন কলকাতা থেকে।

আপাৎকালীন পরিস্থিতিতে যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় তার জন্য রাজ্যের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি Critical Care Block তৈরি করা হবে। এর জন্য খরচ পড়ছে প্রায় ১৮২ কোটি টাকা। এই Critical Care Blockগুলিতে Isolation Bed, Isolation Room, ICU, HDU, Dialysis, Operation Theater, LDR এবং Point of Care Lab’র ব্যবস্থা থাকবে। এই ৮টি Critical Care Blockগুলির মধ্যে সব থেকে বেশি বেড থাকছে আসানসোল জেলা হাসপাতালে। সেখানে বরাদ্দের পরিমাণও সব থেকে বেশি। ১০০ বেডের Critical Care Block নির্মাণের জন্য সেখানে বরাদ্দ হয়েছে ৩১.৩৩ কোটি টাকা। বাকি ৭টি মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে রামপুরহাট ও ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৫০ বেডের Critical Care Block নির্মাণের জন্য ২৩.৭৫ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫০ শয্যার Critical Care Block নির্মাণের ছাড়পত্র দেওয়া হলেও তাঁদের জন্য কিন্তু সম পরিমাণ অর্থ বরাদ্দ হয়নি।

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য বরাদ্দ হয়েছে ১৭.০৫ কোটি টাকা। বারাসত ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য বরাদ্দ হয়েছে ১৮.৪৬ কোটি টাকা করে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য বরাদ্দ হয়েছে ১৫.৪৪ কোটি টাকা। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য বরাদ্দ হয়েছে ১৮.২৪ কোটি টাকা এবং মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য বরাদ্দ হয়েছে ১৫.২২ কোটি টাকা। একই সঙ্গে রাজ্যের প্রত্যন্ত এলাকার রোগীদের বিভিন্ন টেস্টের জন্য যাতে আর জেলার সদর হাসপাতালে ভিড় করতে না হয় তার জন্য রাজ্যের ৫টি মেডিকেল কলেজ ও হাসপাতালে জনস্বাস্থ্য পরীক্ষাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল এবং আসানসোল জেলা হাসপাতালে তৈরি হতে চলে এই জনস্বাস্থ্য পরীক্ষাগারগুলির নির্মাণের জন্য ১.২৫ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে।

মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভে সাইবার অভিযোগের হুঁশিয়ারি শক্তি কাপুরের

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়

বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য

Vivo X300 সিরিজ লঞ্চের পর কমল Vivo X200-এর দাম, জানুন বিস্তারিত…

গায়ের দুর্গন্ধে একাকার? জানুন গরমকালে কী কী মেনে চললে নিস্তার পাবেন!

আজ কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের, চরম উত্তেজনা

নকল পনিরে কমছে পুষ্টিগুণ, কঠোর পদক্ষেপ নিল FSSAI

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়