চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ রাজপথে মমতা, কী বার্তা দেন নেত্রী, তাকিয়ে কর্মী-সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি : ঘোষণা হয়ে গিয়েছে আসন্ন বিধানসভার নির্ঘণ্ট। আগে থেকেই নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছিল রাজনৈতিক দলগুলো। এখন কোমর কষে ঝাঁপাতে চলেছে তাঁরা। সকলেই নিজের নিজের পরিকল্পনা করে এগোচ্ছে। তৃণমূল শিবিরও নিজেদের পরিকল্পনা কষে চলছে। সোমবারই রাজপথে নামার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা আগেই করেছিলেন তিনি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরদিনেই এই কর্মসূচি স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে। 

 রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আলাদা মাত্রা দেবে তা বলার অপেক্ষা রাখে না সোমবার কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত বিকেলে মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে সভা করতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগড়ে দিলেও, গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে একটা শব্দও ব্যবহার করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি বিশেষ বার্তা দিতে চলেছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা। 

শেষ তিন বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পরিসংখ্যান দেখলে দেখা যাবে ক্রমাগত আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে। প্রথমবার ১৮৪ টি, দ্বিতীয়বার তা বেরিয়ে ২১১ টি, তৃতীয়বার বৃদ্ধি পেয়ে ২১৫ টি। সেই হিসেবে এবার ২৫০ আসন জয়ের টার্গেট নিয়েছে জোড়াফুল শিবির। একাধিক জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জোর গলায় দাবি করতে শোনা গিয়েছে ২৫০ আসনে জয় নিয়ে। এই বিপুল জয় পেতে নয়া কৌশল নিতে পারে তৃণমূল। সেই রণকৌশল কী হতে চলেছে, তার জন্য অপেক্ষা করতে হবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়া পর্যন্ত। 

রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর মঙ্গলবার বা বুধবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রার্থী তালিকার দিকেই নজর রয়েছে অনেকের। জানা গিয়েছে সেই তালিকায় বড়ো চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার ভোটে প্রার্থী তালিকায় যেভাবে চমক ছিল, বিধানসভা নির্বাচনেও সেটাই আশা করা হচ্ছে। সমাজের বিশিষ্ট অংশের বেশ কিছু নাম এই তালিকায় থাকতে পারে। জানা গিয়েছে পারফর্মেন্টের ভিত্তিতে এবার টিকিট বন্টন হচ্ছে। অসুস্থতা জনতার অভিযোগ জনসংযোগ কম এমন বিধায়করা এবার তালিকা থেকে বাদ পড়তে পারেন। এবারের প্রার্থী তালিকায় নতুন মুখ থাকবে। প্রায় ১০০ জনের মতো নতুন মুখ আসতে পারে। এবারের নির্বাচনে ২৫০ আসন জিততে কোন রণকৌশল গ্রহণ করেন সেটাই এখন দেখার।

Published by:

Share Link:

More Releted News:

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রবিবাসরীয় ভোটপ্রচারে অলি-গলিতে পায়ে হেঁটে ঝড় তুললেন সুজিত বসু

‘‌সততার পরিবর্তে বিভ্রান্ত করার পথ বেছেছেন প্রধানমন্ত্রী’‌, মোদিকে তোপ মমতার

প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

কলকাতায় লাইসেন্সহীন হোটেল ও গেস্ট হাউস ঘিরে কড়া পদক্ষেপে লালবাজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ