মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে ৬ জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ ও ৭ জানুয়ারি দু’দিন গঙ্গাসাগরে থাকবেন তিনি। মেলা শুরুর আগের দিন অর্থা‍ৎ ৭ জানুয়ারি রাতেই গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরবেন তিনি। উল্লেখ্য, আগামী বছর ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে।

আসন্ন গঙ্গাসাগর মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নবান্ন সভাঘরে বিশেষ প্রস্তুতি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার সদস্য ছাড়াও বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিক এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের তরফে কী-কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে সাগর পেরোতে লঞ্চ বা ভেসেলে মুড়িগঙ্গা পেরোতে হয় পুণ্যার্থীদের। আর সেক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনা যেমন ঘটে, তেমনই ভোগান্তিতে পড়তে হয় তীর্থযাত্রীদের। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাসাগর মেলায় যাতায়াতের ক্ষেত্রে তীর্থযাত্রীদের ভোগান্তি দূর করতে মুড়িগঙ্গার উপর সেতু বানাবে রাজ্য সরকার। ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়েছে। আগামী ৪ বছরের মধ্যে শেষ হবে কাজ। চার লেনের সেতুটি তৈরি হতে বছর চারেক সময় লাগবে। খরচ হবে ১,৫০০ কোটি টাকা। সেতুর কাজ শুরুর আগেই অবশ্য নামকরণ সেরে রেখেছেন মুখ্যমন্‌ত্রী। জানিয়েছেন, নয়া সেতুর নাম হবে ‘গঙ্গাসাগর মেলা সেতু।’

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর