শান্তনুর বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্তের দাবি মমতাবালার

Share:

নিজস্ব প্রতিনিধি : মতুয়া মহাসংঘে তহবিল তছরূপের অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ইডি ও সিবিআই তদন্ত চাইলেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমন অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, অবৈধভাবে মতুয়া মহাসংঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে। কিভাবে এই অর্থ এল, তদন্ত চান মমতাবালা।

সোমবার রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর জানান, দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলির বিভিন্ন নেতার বিরুদ্ধে ইডি ও সিবিআই অভিযান চালানো হচ্ছে। বিরোধী দলগুলির বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনেছে বিজেপি। বিজেপি যদি সত্যিই সৎ রাজনীতির পক্ষপাতী হয়, তাহলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তদন্ত করে দেখাক। এদিন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন শান্তনু।

ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত চেয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছেন তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ। ডিজিকে চিঠি লিখে তদন্তের দাবি জানিয়ে মমতাবালা বলেছেন, ‘রাজ্য পুলিশের ওপর তাঁর আস্থা রয়েছে। তাঁরা এই দুর্নীতির তদন্ত করে প্রকৃত দোষীদের ধরবেন বলেই আশা করছি। কিন্তু আমি দেখতে চাই, বিজেপি সিবিআই ও ইডিকে দিয়ে তদন্ত করে তার মন্ত্রীকে ধরার ব্যাপারে ব্যবস্থা নেয় কিনা।‘ উল্লেখ্য, মমতাবালা ডিজিকে লেখা চিঠিতে জানিয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মমতা ঠাকুরের। বীণাপানি দেবী সই করে সেই দায়িত্ব দিয়ে গিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন মেনে সল্টলেকে একটি অফিস রয়েছে। সম্প্রতি মতুয়া মহাসংঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে। এবার এই বিষয়েই তদন্ত চাইলেন রাজ্যসভার সাংসদ।

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস