শহরে ফের ‘গণহত্যা’, গর্জে উঠলেন তথাগত-দেবলীনারা

খবরটি প্রথম প্রকাশ্যে এনে ছিলেন পরিচালক-অভিনেতা এবং পশুপ্রেমী তথাগত মুখোপাধ্যায়। একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে ওই আবাসনের নাম উল্লেখ করেই গর্জে ওঠেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহরে ‘গণহত্যা’। তাও আবার দক্ষিণ কলকাতার নামী আবাসনে। না মানুষ নয়, আবারও পথকুকুর। বছর কয়েক আগে ঘটে যাওয়া কলকাতার নীলরতন হাসপাতালে একগুচ্ছ কুকুর ছানাকে পিটিয়ে খুন করার নির্মম হত্যাকাণ্ডের ক্ষত আজও ভোলেনি পশুপ্রেমিরা। তখন গোটা কলকাতা জুড়ে প্রতিবাদে এগিয়ে এসেছিলেন সেলিব্রিটিরাও। এবার সেই চিত্র আবারও ফুটে উঠল দক্ষিণ কলকাতার একটি ভারী আবাসনে থেকে। একসঙ্গে প্রায় পাঁচটি পথকুকুরদের বিষ দিয়ে মেরে ফেলা হল সেই আবাসনে। খবরটি প্রথম প্রকাশ্যে এনে ছিলেন পরিচালক-অভিনেতা এবং পশুপ্রেমী তথাগত মুখোপাধ্যায়। একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে ওই আবাসনের নাম উল্লেখ করেই গর্জে ওঠেন অভিনেতা।

তিনি লেখেন, “ছটি কুকুরছানাকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা, যার মধ্যে পাঁচটি মৃত। এই বিষ খাওয়ানোটা কোনও নিছক কষ্টকল্পনা নয়, পোস্টমর্টেম রিপোর্ট।” তথাগত এই পোস্টের পরেই মুখ খোলেন টলিউডের আরও দুই পশুপ্রেমী। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং দেবলীনা দত্ত। শ্রীলেখার পশু প্রেম নিয়ে আলাদা কিছু বলার নেই। মাঝে মাঝেই তিনি অবলা প্রাণীদের বিপদে এগিয়ে গিয়েছেন। এবার তিনি কুকুর হত্যারকাণ্ডের মীমাংসা করার জন্যে সরাসরি বিধায়ক সোহম চক্রবর্তীর সাহায্যের আর্জি করেছেন। শ্রীলেখা একটি ছোট ভিডিও পোস্ট করে বলেন, “শহরে আবারও গণহত্যা। না মানুষের নয়, কুকুরের। মানুষের হলে তো এত ক্ষণে হইহই-রইরই পড়ে যেত। নামজাদা একটি আবাসনে কয়েকটি কুকুর বাচ্চাকে বিষ খাইয়ে মারা হয়েছে। ওরা হয়তো মানুষের জন্য ভীষণ অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে একটি বেঁচে আছে বাকিরা মারা গিয়েছে। তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী থাকেন ওখানে, একটু দেখুন। এবার এই বাচ্চাদের জন্য লড়াইটা কর। একটু পাশে দাঁড়াও। তা হলে পরবর্তী ভোটে তোমাকে জেতাব।”

তথাগতর পোস্টের রেশ টেনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন দেবলীনা দত্তও। ওই আবাসনে খুব শীঘ্রই যাবেন তাঁরা। কিছুদিন আগেই মুম্বইয়ের একটি পার্কে কুকুরকে নির্মমভাবে ধর্ষণ করার একটি ভিডিও ফুটে উঠেছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যা নিয়ে নেটপাড়ায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল। এবার কলকাতায় আবারও কুকুর হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হতে চলেছেন তথাগত শ্রীলেখারা।

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ