হরিদেবপুরে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পূর্নাঙ্গ রিপোর্ট তলব করলেন মেয়র

রিপোর্ট চেয়েছেন পুরকমিশনার বিনোদ কুমারের কাছে। নির্দেশ, সিএসসি ও পুরসভার আলো বিভাগের ডিজির ভূমিকা খতিয়ে দেখতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিদেবপুরে (HARIDEVPUR) বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর (DEATH) ঘটনায় শোকপ্রকাশ করেছেন মেয়র (MAYOR) ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM)। সেই সঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তদন্তের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট (REPORT) তলব করেছেন তিনি। রিপোর্ট চেয়েছেন পুরকমিশনার বিনোদ কুমারের কাছে। নির্দেশ, সিএসসি ও পুরসভার আলো বিভাগের ডিজির ভূমিকা খতিয়ে দেখতে হবে। মেয়র বলেন, রিপোর্ট খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত পড়ুয়া (STUDENT) নীতীশ যাদবের পরিবারকে সমস্ত রকমের সাহায্য করা হবে বলে জানিয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। উল্লেখ্য, বৃষ্টির ফলে এলাকায় জমেছিল জল। সেই জলমগ্ন রাস্তা দিয়ে গৃহশিক্ষিকার বাড়িতে যাচ্ছিল ছেলে। যাওয়ার সময় লাইটপোস্টে হাত দিয়ে ফেলে সে। আর তারপরেই হয় বিদ্যুৎস্পৃষ্ট। এরপর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এলাকার। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই বালকের। সিইএসসি’র তরফ থেকে জানানো হয়েছে, এই লাইটপোস্ট তাদের নয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় (১১৫ নম্বর ওয়ার্ড) তৃণমূল কাউন্সিলর রত্না শূর। তিনি উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। এদিন তিনি বলেন, পাম্প চালালে দুর্ঘটনা এড়ানো যেত। তিনি বলেন, জমা জল সরাতে পাম্প চালাতে বলেছিলেন।  অভিযোগ, তখন না কি ঠিকাদার তাঁকে বলেছিলেন,  ওয়ার্ক অর্ডার নেই।

কাউন্সিলরের দাবি, এই পোস্ট বিএসএনএল –এর। আলো লাগিয়েছিল পুরসভা। সম্প্রতি  ওই বাতিস্তম্ভের নিচে খোঁড়া হয়েছিল বলেও দাবি। মর্মান্তিক এই দুর্ঘটনার পরে ২ টি পাম্প চালিয়ে জমে থাকা জল নামিয়েছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে