Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্ঘটনার আশঙ্কা, মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ নির্মাণ বন্ধের নির্দেশ কর্পোরেশনের

ভূগর্ভস্থ জলাধারের ওপরে নির্মাণ করা হচ্ছিল দুর্গা পুজোর মণ্ডপ। আশঙ্কা, ভার সইতে না পেরে যে কোনও সময় ভেঙে পড়তে পারে ওই মণ্ডপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূগর্ভস্থ জলাধারের ওপরে নির্মাণ করা হচ্ছিল দুর্গা পুজোর মণ্ডপ। আশঙ্কা, ভার সইতে না পেরে যে কোনও সময় ভেঙে পড়তে পারে ওই মণ্ডপ। বড়সড় দুর্ঘটনা এড়াতে তাই মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপের নির্মাণ কাজ বন্ধ রাখতে অনুরোধ করল কলকাতা পৌরনিগম।

কলকাতা পৌরনিগমের জল সরবরাহের ডিজির তরফে মহম্মদ আলি পার্ক দুর্গা পুজো কমিটিকে নোটিশ দিয়ে পুজো মণ্ডপের নির্মাণ কাজ স্থগিত রাখার জন্য বলা হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, অনুমতি ছাড়াই ভূগর্ভস্থ জলাধারের উপরে মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত পুজো মণ্ডপের নির্মাণ কাজ খতিয়ে দেখতে চলতি মাসের গত ১১ তারিখে পুজোস্থলে যান সেন্ট্রাল ডিভিশনের এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার।  সেখানে গিয়ে তিনি পুজো উদ্যোক্তাদের জলাধারের উপরে মণ্ডপের কাজ বন্ধ করার অনুরোধ জানান। কলকাতা পুরসভার তরফে যে নোটিশ দেওয়া হয়, সেখানে বলা হয় যে, মহম্মদ আলি পার্কে যে ভূগর্ভস্থ জলাধারটি রয়েছে, সেটি বহু পুরনো। তাই ওই জলাধারের উপর মণ্ডপ তৈরি হলে, অতিরিক্ত চাপ তৈরি হবে। যা বহন করতে পারবে না। এর ফলে যে কোনওসময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ফলে যে মণ্ডপ তৈরি করা হয়েছে, তা অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে পুরসভার তরফে।

অন্যদিকে পুরসভার তরফে এমন নোটিশ পেয়ে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। মহম্মদ আলি পার্কের পুজো কমিটির এক সদস্য জানান, দেড় মাস আগে খুঁটিপুজো হয়েছে। সে সময় স্থানীয় কাউন্সিলর ছিলেন। পুরসভাকে জানিয়েই মণ্ডপের কাজ শুরু করেছিলাম। কিন্তু এখন জলাধারের জন্য পুজোর কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। বিপদে পড়ে গেলাম আমরা। এই পরিস্থিতি থেকে কীভাবে সুরাহা মিলবে তার পথ বের করতে শীঘ্রই বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। রবিবার সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ২০১৯ সালে এই জলাধার সংস্কারের জন্য পুজো প্রাঙ্গণের পাশে দমকল কেন্দ্রে পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছিল। ২০২০ সালেও সেখানে মণ্ডপ নির্মাণ করা হয়।

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের