বড়দিনের আগে বৃষ্টির পূর্বাভাস, তবে কি উধাও শীত? জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি :- বড়দিন মানেই কনকন ঠাণ্ডা, এই ছবিই বরাবর দেখে থাকে সাধারন মানুষ। কিন্তু এই বছরে শীত যেন ‘ডুমুরের ফুল’, কিছুতেই দেখে দিচ্ছে না। তবে ডিসেম্বরের প্রথম দিকে কিছুটা শীতের দাপট দেখা গেলেও বারবার নিম্নচাপ থাকায় জাঁকিয়ে শীত অনুভব করতে পারছেন না শহরবাসী। বড়দিনে শীতের অনুভব করার ইচ্ছা ছিল বঙ্গবাসীর। কিন্তু বাঙালির সেই আশাতেও জল ঢেলে দিল পশ্চিমী ঝঞ্ঝা। কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বড়দিনে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। আগামী চার দিন রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ২৭ ডিসেম্বরের পরে রাতের তাপমাত্রা নামতে পারে। আগামী শুক্রবার ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই বড়দিনে।

কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে দার্জিলিং-এও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে দাবি আবহাওয়াবিদদের।  

‘কথায় কথায় রেফার চলবে না,’ সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের