সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

তবে শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক অন্য দৃশ্যের সাক্ষী থাকলেন শোভাবাজার মেট্রোযাত্রীরা। রেল লাইনে নেমে পড়ল পথ কুকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা নতুন নয়। পাশাপাশি মেট্রোতে যাত্রীদের ভোগান্তির ঘটনাও নতুন নয়। যখন-তখন মাঝ পথে মেট্রো দাঁড়িয়ে পড়ছে, আবার ঘণ্টার পর ঘণ্টা মেট্রো বিলম্বের মুখে পড়তে হয় যাত্রীদের। তবে শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক অন্য দৃশ্যের সাক্ষী থাকলেন শোভাবাজার মেট্রোযাত্রীরা। রেল লাইনে নেমে পড়ল পথ কুকুর। বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়তেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। শুধু হয় কুকুরটিকে উদ্ধারের কাজ। যার ফলে কিছুক্ষণের জন্য ব্যাহত রাখা হয় আপ ও ডাউন লাইনের পরিষেবা।

ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা। এদিকে সপ্তাহের আজ পঞ্চম দিন। স্বাভাবিকভাবেই অফিসে যাওয়ার তাড়া রয়েছে যাত্রীদের। ট্রাফিকের ঝক্কি কাটাতে সকালবেলা বেশিরভাগ মানুষই কলকাতায় নিজেদের গন্তব্যে যাওয়ার জন্যে মেট্রোপথ বেছে নেয়। সেক্ষেত্রে সকাল সকাল মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। তবে একটা কথা না বললেই নয়, মেট্রো মানেই নিরাপত্তার ঘেরাটোপ। পাতালে প্রবেশের জন্য প্রতিযাত্রীর ব্যাগ পরীক্ষা করা হয়। সর্বক্ষণ নজরদারিতে থাকেন যাত্রীরা, আর তাঁদের নজরদারিতে রাখেন কর্মীরা। কিন্তু সেই চোখ এড়িয়ে কীভাবে মেট্রো ট্র্যাকে ঢুকে গেল চারপেয়ে? জানা গিয়েছে, এদিন ৭টা ৩৮ মিনিট নাগাদ দক্ষিণশ্বের থেকে আসা মেট্রোটি শ্যামবাজারে পৌঁছতেই থমকে যায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেমে থাকে গাড়ি। যার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

এরপরেই মেট্রোর তরফ থেকে জানানো হয় যে, শোভাবাজার মেট্রো ট্র্যাকে নেমে পড়েছে একটি কুকুর। তাই তড়িঘড়ি লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে কুকুরটিকে উদ্ধার করা হয়। প্রায় ১০ মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটি। যদিও ঘটনা এই প্রথম নয়। ২০২৫ সালে ২০২৫ সালে কালীপুজোর সময় বাজির শব্দ থেকে বাঁচতে সটান মেট্রোতে উঠে পড়েছিল একটি কুকুর। তখনও কর্মীদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। যাত্রীদের দাবি, মেট্রোর কর্মীরা উদাসীন। কর্তব্যের সময় কেউ মোবাইলে ডুবে থাকেন, কেউ আবার সহকর্মীদের সঙ্গে জমিয়ে আড্ডায় ব্যস্ত থাকেন, তার ফলই ভুগতে হয় সাধারণ নিত্যযাত্রীদের। 

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন