কোভিড আবহে কলকাতায় ফিরছে মাইক্রো কনটেনমেন্ট জোন

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ২১ জুলাইয়ের পরে পরেই কলকাতায় ফিরছে মাইক্রো কনটেনমেন্ট জোন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শেই এই পদক্ষেপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করা না হলেও, বাংলায় যে কোভিডের চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে সেই বিষয়ে চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা মোটামুটি একমত। এখন রাজ্য স্বাস্থ্য দফতর নিত্যদিন যে কোভিড রিপোর্ট প্রকাশ করছে তাতে দেখা যাচ্ছে খাস কলকাতায়(Kolkata) কোভিড আক্রান্তের সংখ্যা ৫০০’র ওপরেই থাকছে। কোনও কোনও সময় আবার সেই সংখ্যা ছাপিয়ে যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার কোভিড(Covid) আক্রান্তের সংখ্যাকেও। সেই আবহেই কলকাতা পুরনিগম(KMC) সূত্রে জানা গিয়েছে, ২১ জুলাইয়ের পরে পরেই কলকাতায় ফিরছে মাইক্রো কনটেনমেন্ট জোন(Micro Containment Zone)। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে।

নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে বাংলায় ফের কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা হলেও উদ্বিগ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে জানা গিয়েছে, তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন ২১শে জুলাইয়ের পরে পরেই কলকাতায় যেন অন্তত ২ সপ্তাহের জন্য মাইক্রো কনটেনমেন্ট জোন ফেরানো হয়। তার জন্য যা যা পদক্ষেপ করার প্রয়োজন তা মুখ্যমন্ত্রী মেয়রকে করার নির্দেশ দিয়েছেন। মাইক্রো-কনটেনমেন্ট জ়োন চালু করতে হলে সবার আগে প্রয়োজন শহরের কোন কোন এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বেশি, সেই তালিকা তৈরি করা। নবান্নের নির্দেশ পেয়ে সেই ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, আগের ঢেউগুলিতে কোভিড আক্রান্তদের ৬৫ শতাংশই ছিলেন আবাসনের বাসিন্দা। তবে এ বার আবাসনের পাশাপাশি নিজস্ব বাড়িতে থাকেন যাঁরা, তাঁরাও সমান তালে আক্রান্ত হচ্ছেন কোভিডে। বর্তমানে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের ৫১ শতাংশ আবাসন এবং ৪৭ শতাংশ নিজস্ব বাড়ির বাসিন্দা।  

তাই নবান্নের তরফে কলকাতা পুরনিগম এবং কলকাতা পুলিশকে বলা হয়েছে, মাস্ক নিয়ে প্রচার যেমন বাড়াতে হবে তেমনই বাজারগুলিতে যাতে স্বাস্থ্যবিধি মানা হয়, সে দিকেও নজর রাখতে হবে। শহরে যাঁরা কোভিডে আক্রান্ত হচ্ছেন, তাঁদের অনেকেরই বাড়িতে পৃথক ভাবে থাকার ব্যবস্থা নেই। সে জন্যে শহরের উত্তর এবং দক্ষিণ প্রান্তে ফের সেফ হোম খোলার জন্যেও বলা হয়েছে। কলকাতার সব বাসিন্দা টিকার দু’টি ডোজ পেয়ে গেলেও বুস্টারের তালিকায় এসেছেন মাত্র ১৫ শতাংশ। তাই বুস্টার ডোজ় দেওয়ার ক্ষেত্রেও গতি আনতে জোর দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকায়। সেই সঙ্গে উপসর্গহীনদেরও চিহ্নিত করে, যাতে তাঁরা অজান্তে কোভিডের সংক্রমণ ছড়াতে না পারেন তার জন্যও পদক্ষেপ করতে বলা হয়েছে। বুস্টার ডোজ় নেওয়ার পরেও কতজন কোভিডে আক্রান্ত হচ্ছেন তার তালিকাও তৈরির কথা বলা হয়েছে।  

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান