আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর করে অফিস আফ্রিকা পাঠিয়ে দিচ্ছিল। সেই কারণেই বিমান হাইজ্যাকের হুমকি শৌচালয়ে লেখেন সোদপুরের এক প্রৌঢ়! ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। গতকাল, বুধবার কলকাতা বিমানবন্দরে আচমকাই হাইজ্যাক অ্যালার্ট দেওয়া হয়েছিল। কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এয়ারপোর্টে। সঙ্গে সঙ্গে বাতিল করা হয় বিমানটি। যাত্রীদের নামিয়ে মুম্বইগামী বিমানটি প্রথমে এয়ারপোর্টের আইসোলেন বে-তে নিয়ে যাওয়া হয়। তারপরে সেখানে তল্লাশি চালানো হয়। বিমানটির শৌচালয়ে হাইজ্যাকের চিরকুট পাওয়া যায়। সেটি উদ্ধার করেন ওই বিমানের পাইলট।

আরও পডুন: গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

যদিও পুলিশ ও এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ গোটা যাত্রীবাহী বিমানটি তল্লাশি করেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছুই পায়নি। তারপরেই সন্দেহ হয়। তদন্তকারীরা সিদ্ধান্ত নেন চিরকুটের লেখা মিলিয়ে দেখা হবে বিমানে থাকা ১০৭ জন যাত্রী এমনকি পাইলটদের লেখনীর সঙ্গে। গতকাল, সন্ধ্যায় সবাইকে ওই হাইজ্যাক সংক্রান্ত হুমকি লেখা লিখতে বলা হয়। তাতেই পর্দাফাঁস হয়ে যায়। তারপরেই দেখা যায় বিমানেরই এক যাত্রীর হাতের লেখার সঙ্গে মিল রয়েছে। তারপরেই তাঁকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করে নেন। জেরায় তিনি জানান, তাঁকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে আফ্রিকার একটি দেশে পাঠাচ্ছিল অফিস। সেই কারণেই হাইজ্যাকের গল্প সাজান তিনি। কারণ তিনি জানতেন, হুমকিবার্তা পেলে উড়ান বাতিল করা হবে। আর তাঁকে অফিসের কাজে আফ্রিকা যেতে হবে না। ধৃত জানিয়েছেন, তাঁর স্ত্রী ক্যানসারে আক্রান্ত। তাই তাঁকে ছেড়ে আফ্রিকার দেশে যেতে চাননি তিনি। তাই হাইজ্যাকের গল্প ফেঁদেছিলেন তিনি।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ