‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার বিভিন্ন বাজারের পরিকাঠামো ও পরিবেশ বদলাতে এবার বিশেষ উদ্যোগের কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাজারে ঢুকলেই যাতে নোংরা-আবর্জনা, জল জমে থাকা কিংবা ভিড়ের অস্বস্তির মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যেই বাজারগুলিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শহরের একাধিক বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। কোথাও ছাদ থেকে জল পড়ে, কোথাও আবার রাস্তা বা বাজার চত্বরে জমে থাকে আবর্জনা। ক্রেতাদের ভিড়ের পাশাপাশি অপরিকল্পিত পরিকাঠামোও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মন্ত্রীর দাবি, এবার এই ছবিটাই বদলাতে চায় সরকার। অগ্নিমিত্রা বলেন, বাজারগুলিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সেখানে গেলে সাধারণ মানুষের কাছে কেনাকাটার অভিজ্ঞতা আরও স্বচ্ছন্দ ও সুন্দর হয়। তাঁর কথায়, বর্তমানে বাজারে ভিড়, ঠেলাঠেলি, জল পড়া এবং নোংরা পরিবেশের যে ছবি দেখা যায়, তা বদলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

শহরের যানজট ও রাস্তার ধারে বেআইনি পার্কিং নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, পার্কিং ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে অ্যাপের মাধ্যমে আগে থেকেই জায়গা বুক করার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, যেখানে কালো প্লাস্টিক তৈরি হচ্ছে, সেগুলিও বন্ধ করার চেষ্টা চলছে বলে জানান তিনি। রাস্তার বেহাল দশা নিয়েও আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা। মহালয়ার আগেই রাস্তার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি। কোনও রাস্তা বাদ পড়লে তা প্রশাসনের নজরে আনার জন্যও সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন মন্ত্রী।

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল