‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রেজিনগর উপনির্বাচনের দিন সকালে গ্রেফতার হয়েছেন আম জনতা পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। পুলিশকে হুমকি ও ১৬৩ ধারা জারি থাকা এলাকায় জমায়েতের অভিযোগে প্রথমে তাঁকে আটক করা হয়। পরে গ্রেফতার করে পুলিশ। হুমায়ুনের গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর মন্তব্যে উঠে এল তীব্র রাজনৈতিক আক্রমণের সুর।

ভোটের দিন রেজিনগরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে হুমায়ুনের বিরুদ্ধে। পুলিশকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করার পাশাপাশি আঙুল তুলে শাসানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি ‘মুগুর নিয়ে’ রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিলেন বলেও অভিযোগ। ১৬৩ ধারা কার্যকর থাকা সত্ত্বেও একাধিক জায়গায় জমায়েত করার অভিযোগ ওঠার পর তাঁকে আটক করা হয়। তারপর গ্রেফতার করা হয় নওদার বিধায়ককে। হুমায়ুন কবীরের অভিযোগ, রেজিনগর উপনির্বাচনে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে। সেই অভিযোগের জবাব দিতে গিয়ে বাগডোগরা বিমানবন্দরে সরব হন শমীক ভট্টাচার্য। 

আরও পড়ুন: ‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

বিজেপির রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ হুমায়ুন কবীরকে প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, বিভাজনের রাজনীতি, বিভ্রান্তিকর মন্তব্য এবং হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরির প্রচেষ্টার কারণেই মানুষ তাঁকে গ্রহণ করেননি। ভারতীয় সংস্কৃতিকে অপমান করার অভিযোগও তোলেন তিনি। শমীকের কথায়, ‘কোনও সরকারই অশান্তি চায় না। কিন্তু কেউ নির্দিষ্ট সীমা অতিক্রম করেন, তাহলে প্রশাসন অনুযায়ী ব্যবস্থা নেবে।’ হুমায়ুনের বিরুদ্ধে পুলিশের সঙ্গে বচসা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরির অভিযোগের প্রেক্ষিতেই এই মন্তব্য করেন তিনি। পুলিশকে ‘মুগুর দিয়ে পেটানো উচিত’। হুমায়ুনের এমন মন্তব্য নিয়েও কটাক্ষ করেন শমীক। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, ‘তাঁর হেলমেট পরে নেওয়া উচিত। কারণ বাইরে বেরোলে মানুষ তাঁর মাথায় মারবে।’ এদিন ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই রয়েছেন। রেজিনগর এবং নন্দীগ্রাম দুই উপনির্বাচনেই বিজেপি জয় পাবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। 

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের