কমেছে রক্তচাপ ICU তে ভর্তি জ্যোতিপ্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রক্তচাপের সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তাঁকে রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালে আইসিইউতে।  মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছে হাসপাতালের মেডিক্যাল বোর্ড। জানা গিয়েছে সোমবার সন্ধ্যে থেকেই রক্তচাপ কমতে শুরু করেছে  জ্যোতিপ্রিয়র । হাসপাতাল সূত্র জানা গিয়েছে যে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। বেশ কিছু সমস্যার কারণেই কয়েকদিন আগে তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মেডিসিন এবং নিউরোলজির অধীনে ভর্তি ছিলেন তিনি।

প্রসঙ্গত, গ্রেফতারির পর অবশ্য একাধিকবার সংবাদমাধ্যমের সামনে নিজের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন বনমন্ত্রী৷ শুধু তাই নয়, আদালতে শুনানি চলাকালীনও তাঁর বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিচারককে জানিয়ে  জামিনের আবেদন করেছিলেন বালু। ইডি অবশ্য বার বারই জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি রাখার বিরোধিতা করেছে আদালতে৷

তবে, জ্যোতিপ্রিয় বরাবরই সুগারের রোগী। গ্রেফতারির শুরু থেকেই তাঁর নানা রকম শারীরিক অসুস্থতা ছিল।  তাই বালুর গ্রেফতারির পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, বালু মারা যেতে পারেন। তা যদি হয়, তবে বিজেপি এবং ইডির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন  তৃণমূল সুপ্রিম। রেশন বণ্টনে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত ২৭ অক্টোবর  প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি৷ তাঁকে গ্রেফতারির পরেই  এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা  হয়েছিল বনমন্ত্রীকে।  

‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা মঞ্জুর’ , বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…