একজস্ট ফ্যান কেটে দোকানে হানা! ভয়ঙ্কর লুট গড়িয়ায়,দুশ্চিন্তায় ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় দুঃসাহসিক চুরি।একজস্ট ফ্যান কেটে ভয়ঙ্কর লুট। দোকানে ঢুকে ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে লুটপাট।ঘটনাটি ঘটেছে গড়িয়ার এক দোকানে।ক্ষতির পরিমাণ দেখে মাথায় হাত ব্যবসায়ীর। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা।কান্নায় ফেটে পড়ল ব্যবসায়ী।তার হাড়ভাঙা পরিশ্রমের টাকা লুটে নিয়ে গেল চোর।তবে শুধু নগদ টাকাই নয়, চুরি গেছে বিভিন্ন স্কুল ও বিভিন্ন সংস্থার বানিয়ে রাখা দামি পোশাকও।এখনও পর্যন্ত পলাতক চোর।চোর ধরতে তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়া জলপোল এলাকায়।ব্যবসায়ীর অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে হানা দেয় দুষ্কৃতীরা।প্রথমে দোকানের একজস্ট ফ্যান খুলে ফেলে। এরপর সেই ছোট্ট ফাঁকা জায়গা ব্যবহার করে দোকানে প্রবেশ করে।অত্যন্ত পরিকল্পিতভাবে ক্যাশ বাক্স ভেঙে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় তারা। পাশাপাশি, বিভিন্ন নামিদামি স্কুল এবং সংস্থার জন্য তৈরি করে রাখা পোশাক চুরি করে নিয়ে যায়।

এই নিয়ে দোকানের নিমাই মাইতি কাঁদতে কাঁদতে জানান, ড্রেস বানানোর জন্য নামিদামি স্কুল এবং সংস্থা থেকে অর্ডার এসেছিল তার কাছে।তিনি কথাও দিয়ে ফেলেছিলেন তাদের সময়মত ড্রেস বানিয়ে দেবেন। কিন্তু তা আর হল না। এত বিপুল পরিমাণ ক্ষতি থেকে কীভাবে উঠে দাঁড়াবেন তার কুল কিনারা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। এই ছোট্ট দোকানই তার সংসার ও চিকিৎসার একমাত্র ভরসা।

ইতিমধ্যেই তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। চুরির ঘটনায় দোকান মালিক নিমাই মাইতি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরির ধরন দেখে পুলিসের অনুমান, এটি একটি পরিকল্পিত এবং অভিজ্ঞ চোরচক্রের কাজ। মূল চক্রীর খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন