চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন সৃজিত পত্নী মিথিলার

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে টাকা নয়ছয়ের মামলায় আগাম জামিনের আবেদন জানালেন সৃজিত পত্নী তথা নায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। শুধুই মিথিলা নয়, এই মামলায় অন্যতম অভিযুক্ত বাংলাদেশের আরও এক নায়িকা শবনম ফারিয়ার জামিনের আবেদন করেছেন বলে জানা গিয়েছে। রবিবার হাইকোর্টে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের যুগ্ম বেঞ্চে এই জামিনের আর্জি জানিয়েছেন মিথিলা ও শবনম। মিথিলা তাঁর আইনজীবী নিয়াজ মোর্শেদ এর মাধ্যমে এই মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সোমবার এই মামলার শুনানি হবে। ইভ্যালি কাণ্ডে গত ৪ঠা ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান। তিনি অভিযোগ জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় তিন অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে। তাঁদের মধ্যে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা, জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান ও শবনম ফারিয়া সহ ৯ জন। যার মধ্যে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন সৃজিত পত্নী তথা অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়া।

গত শুক্রবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানিয়েছিলেন, ইভ্যালি নামক ই-কমার্স কোম্পানির আর্থিক তছরূপের জন্য ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এমনকি যে কোনও মুহূর্তে তাঁদেরকে গ্রেফতার করা হতে পারে। নজরদারিতে রয়েছেন তাঁরা। তাই গ্রেফতারি এড়াতেই আদালতের দ্বারস্থ মিথিলা ও শবনম। ইভ্যালির গ্রাহক মামলাকারী সাদ স্যাম রহমান জানিয়েছেন, ‘চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারও গ্রাহককে পথে বসিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। তাই মামলাটি করেছি।’ মূলত, তাহসান, মিথিলা ও শপনম ইভ্যালির নানা দায়িত্বে ছিলেন। কর্মকর্তা হিসেবে তাদের উপস্থিতি এবং প্রচারের মুখ হওয়ার জন্য ই-কমার্স কোম্পানিটির ওপর আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। তাঁর কাছ থেকে ৩ লক্ষ ১৮ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু সেই টাকা এখনও ফেরত দেওয়া হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ