বঙ্গ বিজেপিতে ফের ফাটল, মিঠুনের বৈঠকে গরহাজির শুভেন্দু সহ একাধিক বিধায়ক

বিজেপির হেস্টিংস কার্যালয়ে বুধবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে বৈঠকে গরহাজির রইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির হেস্টিংস কার্যালয়ে বুধবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে বৈঠকে গরহাজির রইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি কলকাতায় থাকলেও দলের শুধু শুভেন্দু অধিকারী একা নয় বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও গরহাজির ছিলেন বিজেপির একাধিক বিধায়কও। আর তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বঙ্গ বিজেপিতে যে দ্বন্দ্ব রয়েছে তা প্রকট হয়ে উঠল আরও একবার। ‘মিঠুনের কাছ থেকে রাজনীতি শিখব না’ বলে সাফ মন্তব্য গেরুয়া শিবিরের বিধায়কের।

ঘুমন্ত বঙ্গ বিজেপিকে চাঙ্গা করার জন্য বাংলার ভূমিপুত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আবার মাঠে নামাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ্যে বুধবার কলকাতায় বিজেপির হেস্টিংস কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি বিধায়কের হাজির থাকার কথা ছিল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত ছিলেন তাঁরা।

কেন্দ্রীয় নেতৃত্ব ‘বড় আশা করে’ মিঠুনকে বঙ্গ রাজনীতির ময়দানে আবার নামাতে চাইলেও তা মেনে নিতে পারছেন বঙ্গ বিজেপির একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিধায়ক তো বলেই দিলেন, ‘মিঠুনের কাছ থেকে অভিনয় শিখতে পারি, রাজনীতি নয়। যিনি রাজনীতি বোঝেন না তাঁর কাছ থেকে আমরা রাজনীতির পাঠ নেব না। অমিত শাহ এবং নরেন্দ্র মোদি মিঠুন চক্রবর্তীর কাছ থেকে রাজনীতি শিখুন।’ এদিন মিঠুনের বৈঠক ঘিরে কার্যত বিজেপির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। জেপি নাড্ডা, অমিত শাহরা মিঠুন চক্রবর্তীকে বাংলায় দলের কাজে পাঠালেও বঙ্গের বিজেপি নেতারা মহাগুরুকে কতটা মেনে নেবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল