‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ডায়মন্ড হারবারের কর্মিসভায় যোগ দেওয়ার আগেই বিশিষ্ট অভিনেতা তথা বিজেপির স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা ও সম্মান জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে বিজেপির জয়ের পিছনে মিঠুন চক্রবর্তী অন্যতম কারিগর বলেও জানালেন তিনি। এই সফরের নেপথ্যে একটি অন্য ঘটনা রয়েছে। একদিন আগেই খোদ মিঠুন চক্রবর্তী ফোন করেছিলেন মুখ্যমন্ত্রীকে। ফোনে দেখা করার আর্জি জানিয়েছিলেন।  

তারজেরেই আজ শনিবার (১৬ মে)  সকালে মুখ্যমন্ত্রী নিজেই হাজির হলেন নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে। শুক্রবার রাতে শুভেন্দু অধিকারী ফোনে জানিয়েছিলেন, ‘তাঁকে আসতে হবে না। তাঁর তৈরি করা মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখা করবেন।’ সেই কথা রাখতে শনিবার সকালেই নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে শ্রদ্ধা জানান। 

শনিবার অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের পটপরিবর্তনের জন্য বড় ভূমিকা নিয়েছেন মিঠুন চক্রবর্তী। স্টার ক্যাম্পেনার হিসেবে বিধানসভা নির্বাচনে রাজ্যের সর্বত্র ভূমিকা পালন করেছেন তিনি। নিঃস্বার্থভাবে কাজ করেছেন, রাজ্যের নারীদের সুরক্ষার জন্য পরিশ্রম করেছেন। তারজন্য তাঁকে কৃতিত্ব দিতেই হয়। বিগত কয়েক বছর ধরে নিরলসভাবে কাজ করেছেন তিনি। বিজেপির জয়ের নেপথ্যে যে কয়জন কারিগর রয়েছেন, তারমধ্যে একজন মিঠুন চক্রবর্তী। 

মিঠুন চক্রবর্তীও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন। তিনি বললেন, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী হয় না। শপথ নেওয়ার পর থেকেই কাজে নেমে গিয়েছেন তিনি। রাজ্যের মানুষের জন্য কাজ করছেন।

 

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…

হান্টাভাইরাস নিয়ে বড় আপডেট জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি মানুষের শরীরে কতদিন সক্রিয় থাকে

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! IPL-এ কড়া শাস্তির মুখে ঋষভ পন্থ

গরমে তৃষ্ণা মেটাচ্ছেন নানা পানীয় দিয়ে? জানেন শরবতের আসল ইতিহাস?

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে ভোলানাথ

জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন রবার্ট ওয়াধেরা