নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তোলাবাজি মামলায় গ্রেফতার হওয়া বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে প্রতিদিনই সামনে আসছে নতুন তথ্য। এবার তদন্তকারীদের নজরে সব্যসাচীর স্ত্রী ইন্দ্রানী দত্ত। পুলিশ সূত্রে খবর, ইন্দ্রানীকে জিজ্ঞাসাবাদ করা গেলে সব্যসাচীর আরও অঘোষিত সম্পত্তি এবং আর্থিক লেনদেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

তদন্তকারী সংস্থার দাবি, সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের কোনও খোঁজ মিলছে না। একইসঙ্গে একটি বিলাসবহুল গাড়িরও সন্ধান পাওয়া যায়নি। ফলে ইন্দ্রানীর অবস্থান জানতে তৎপর হয়েছে পুলিশ। ইতিমধ্যেই সব্যসাচীর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী-সহ একাধিক ঘনিষ্ঠ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও কয়েকজনকে তলব করা হয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে, তদন্তে উঠে এসেছে বিপুল পরিমাণ সোনা ও রুপোর হদিশ। সব্যসাচীর ঘনিষ্ঠ বলে পরিচিত এক তৃণমূল নেত্রীর বাড়ি এবং সল্টলেকের একটি ব্যাঙ্ক লকার থেকে প্রায় ৬ কেজি সোনা ও দেড় কেজির কাছাকাছি রুপো উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার মধ্যে রয়েছে নেকলেস, বালা, চুড়ি, রিস্টলেট-সহ একাধিক মূল্যবান গয়না।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নেত্রী টিনার বাড়ি থেকেই প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, সোনাগুলি টিনার বাবার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, এই বিপুল পরিমাণ সোনার প্রকৃত মালিক টিনাই। তদন্তকারীদের মতে, ইন্দ্রানী দত্তকে খুঁজে পাওয়া গেলে সব্যসাচী দত্তের সম্পত্তির নেটওয়ার্ক, বিনিয়োগ এবং আরও অপ্রকাশিত সম্পদের সন্ধান মিলতে পারে। সেই কারণেই এখন তদন্তের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন ইন্দ্রানী দত্ত।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর