এই মুহূর্তে

পোস্টঅফিসে ২ হাজারেরও বেশি পদে নিয়োগ, আবেদন করুন এখনই

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই সুখবর। দেশে প্রায় ৪১ হাজার কর্মী নিয়োগ করছে ডাক বিভাগ(India Post)। তার মধ্যে এরাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সার্কেলেই(West Bengal Circle) শূন্যপদের সংখ্যা ২ হাজার ১২৭টি। গ্রামীণ ডাক সেবক(Gramin Dak Sevak), ব্রাঞ্চ পোস্টমাস্টার(Branch Post Master) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার(Assistant Branch Post Master)—এই তিনটি পদে নিয়োগ করা হবে। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের বাইরে অসম ও উত্তর-পূর্ব ভারতেও বাঙালিদের জন্য শূন্যপদ রয়েছে। এই পদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আগেই। সম্প্রতি অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু করেছে ডাক বিভাগ। চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে কেউ যদি আবেদনপত্রে কোনও পরিবর্তন বা সংশোধন করতে চান, তার জন্য আরও তিন দিন সময় দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের শুধু ডাক বিভাগের নয়, পাশাপাশি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের কাজও করতে হবে। সরকার অনুমোদিত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণরা এই তিনটি পদে আবেদন জানাতে পারবেন। সেইসঙ্গে তাঁদের কম্পিউটার বিষয়ে সম্যক ধারণা এবং সাইকেল চালাতে জানতে হবে।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দুয়ারে সরকার’ শিবিরের ভাবনা নবান্নের

তবে সব থেকে মজার কথা, এই তিনটি পদে যারা নিযুক্ত হবেন তাঁরা সরাসরি বেতন পাবেন না। পরিবর্তে তাঁরা ‘টাইম রিলেটেড কনটিনিউইটি অ্যালাউন্স’ এবং ডিএ পাবেন। সেই অঙ্কটা ব্রাঞ্চ পোস্টমাস্টারদের জন্য ১২ হাজার টাকা থেকে ২৯ হাজার ৩৮০ টাকা পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকদের ক্ষেত্রে প্রাপ্যের পরিমাণ ১০ হাজার টাকা থেকে ২৪ হাজার ৪৭০ টাকা। তবে এর বাইরেও কাজের ভিত্তিতে কমিশন পাওয়ার সুযোগ থাকবে। আবেদনকারীর বাড়ি অবশ্যই কোনও পঞ্চায়েত এলাকায় হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এসসি, এসটি, ওবিসি, শারীরিক অক্ষমতা থাকা প্রার্থীরা অবশ্য বয়সের ক্ষেত্রে শর্তসাপেক্ষে পাঁচ থেকে ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া আবেদনকারীদের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের প্রার্থীদের ডাক বিভাগের কাজকর্ম চালানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ রাখতে হবে। অর্থাৎ, সরকারের তরফে তাঁদের কোনও অফিসঘর দেওয়া হবে না। সেই ব্যবস্থা করতে হবে কর্মীকেই। তবে তার জন্য তিনি আলাদা কোনও আর্থিক সুবিধা পাবেন না। শুধু তাই নয়, ডাক বিভাগ এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের কাজকর্মের বিপক্ষে যায়, এমন কোনও এজেন্সি বা সংস্থার সঙ্গেও আবেদনকারীরা যুক্ত থাকতে পারবেন না।

আরও পড়ুন পয়লা ফেব্রুয়ারি থেকেই বাড়ছে আপনার টিভি দেখার খরচ

পশ্চিমবঙ্গ সার্কেলে শুধুমাত্র বাংলাভাষীদের জন্য শূন্যপদ রয়েছে ২ হাজার ১টি। এরাজ্যে হিন্দি ও ইংরেজি জানা প্রার্থীদের জন্য রয়েছে ২৯টি পদ। ৫৪টি পদ বরাদ্দ শুধুমাত্র নেপালি ভাষাভাষীদের জন্য। যাঁরা নেপালি ও ইংরেজি জানেন, তাঁদের জন্য শূন্যপদের সংখ্যা ২৪টি। নেপালি ও বাংলা জানা প্রার্থীদের জন্য সংরক্ষিত ১৯টি পদ। অসম সার্কেলে বাংলা ভাষাভাষীর জন্য নির্দিষ্ট ৩৬টি পদ। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যে বাংলাভাষীদের জন্য ২০১টি পদ খালি রয়েছে। তাই যারা আবেদন করতে চান তাঁরা আর সময় ব্যয় না করে এখনই আবেদন করুন।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ