মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাটি ঘিরে ফের সামনে এসেছে ধর্মীয় স্বাধীনতা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ-এই দুইয়ের মধ্যে আইনি ভারসাম্যের প্রশ্ন।

আবেদনকারীর বক্তব্য, মসজিদের মাইক খুলে ফেলার নির্দেশ একতরফাভাবে কার্যকর করা হলে ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশের বৈধতা খতিয়ে দেখার জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। তবে মাইক ব্যবহারের ক্ষেত্রে শব্দদূষণ সংক্রান্ত নির্দিষ্ট বিধি মানার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী একাধিক মামলায় আদালত স্পষ্ট করেছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও তা জনস্বাস্থ্য, জনশৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের মতো যুক্তিসঙ্গত বিধিনিষেধের ঊর্ধ্বে নয়।  অন্যদিকে, মসজিদের লাউডস্পিকার বন্ধের প্রতিবাদে ১১ অগস্ট মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবদুল সামাদ। রাজাবাজার থেকে শিয়ালদা হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি উল্লেখ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সোমবার দুপুর ৩টে নাগাদ শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও মসজিদকে নিশানা করে লাউডস্পিকার খোলার অভিযোেগ খারিজ করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, ২০২০ সালে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ কার্যকর করতেই অভিযান চলছে। মসজিদের পাশাপাশি মন্দির থেকেও নিয়ম মেনে লাউডস্পিকার সরানো হয়েছে বলে দাবি নবান্নের।

আরও পড়ুনঃরক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

সূত্রের খবর, রাজ্যের ৩৪টি পুলিশ জেলাতেই অভিযান চলছে। স্থানীয় মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে লাউডস্পিকার ঘিরে আইনি প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক বিতর্কও ক্রমশ বাড়ছে।

দিল্লিতে পা রাখতেই বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপক সহ ককরোচ নেতারা

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

দিল্লি বিমানবন্দরে নামতেই সিজেপি প্রধান অভিজিৎ দীপক সহ ককরোচ নেতাদের আটক করল পুলিশ

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের