‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে স্বচ্ছতার ওপরে আরও জোর দিচ্ছে সরকার। তারজন্য ‘স্বচ্ছ’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। শনিবার নিউটাউনে একটি অনুষ্ঠান থেকে এই অ্যাপের সূচনা হয়েছে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী মনোহরলাল খাট্টার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নগর উন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে উন্নয়নের কথা বলেছেন। তিনি বলেছেন, ৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প। তারমধ্যে রয়েছে জল জীবন মিশন থেকে আয়ুষ্মাণ ভারত প্রকল্প।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে আরও জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে এতদিনে যা উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। উন্নয়ন পিছিয়ে গিয়েছে। আগের সরকারের আমলে উন্নয়ন হয়নি। ইতিমধ্যে জল জীবন মিশনের জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের উন্নয়নের জন্য নগরোন্নয়ন মন্ত্রকের সাহায্য প্রয়োজন। এদিন তিনি টেনে এনেছেন, চিংড়িঘাটা মেট্রোর প্রসঙ্গ। বলেছেন, চিংড়িঘাটা মেট্রোর জট এতদিন জিইয়ে রাখা হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় এসে জট মিটিয়ে কাজ করছে।

এদিন তিনি আরও বলেছেন, দূষণ কমানোর জন্য ই-ট্রান্সপোর্টের ওপরে জোর দেওয়া হচ্ছে। বাংলার যে ১০টি পৌরসভা রয়েছে, স্বচ্ছতা কর্মসূচির সুবিধা তারা পাবে। আসানসোল, দুর্গাপুর, বসিরহাট, পুজালি, তুফানগঞ্জ, কাঁথি, কৃষ্ণনগর, নলহাটি, বৈদ্যবাটি, মধ্যমগ্রামের মানুষ সুবিধা পাবে। বাংলার মানুষকে আশ্বস্ত করে তিনি বলেছেন, স্বচ্ছতার অ্যাপ ছড়িয়ে দেওয়া হবে। বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আয়ুষ্মাণ ভারতের জন্য ৯৭৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।  রাজ্যের নগরোন্নয়ন নিয়ে কী কী কাজ করা হবে, সেই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। 

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়