নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড। শুভেন্দু অধিকারী পথে নামতেই বাধা পুলিশের। তিলোত্তমার মা-বাবাকে নিয়ে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তবে প্রতি পদেই বাধা পান তাঁরা। একদিকে, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বকে যখন আটকাতে মরিয়া পুলিশ, সেই সময় পুলিশকে এড়াতে অন্য রুটে এগোতে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা। শেষে বাধা পেয়ে পার্ক স্ট্রিটেই(Park St.) অবস্থান বিক্ষোভে বসে পড়েন।নবান্ন অভিযান আটকাতে ত্রি-স্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে। আন্দোলনকারীরা সেই ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা করেন। শুভেন্দু অধিকারীও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। সংঘর্ষে আহত হন এক মহিলা।কার্যত পুলিশের সঙ্গে লুকোচুরি শুরু হয়। পার্ক স্ট্রিটের মুখে পুলিশ আন্দোলনকারীদের পথ আটকে দেয়। আন্দোলনকারীরা গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করেন। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। আটক করা হয় একাধিক আন্দোলনকারীকে। পুলিশকে মারধর করতেও দেখা যায়। নিউমার্কেট এলাকায় এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায়।

আন্দোলনকারীরা যেমন গার্ডরেল বেয়ে উঠতে থাকে, তেমনই গার্ডরেল দিয়ে ধাক্কা মেরেই পাঁচিল সমান ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। নবান্ন(Nabanna) অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ করে বিজেপি। দলের বিধায়কদের নিয়ে পার্ক স্ট্রিটে অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পাল।যতক্ষণ আর জিকরের ডাক্তারি পড়ুয়ার মা চাইবেন, ততক্ষণ এই অবস্থান চলবে বলে জানিয়েছেন তিনি।এ দিন মিছিল করে ডোরিনা ক্রসিংয়ের দিকে যাওয়ার পথে পার্ক স্ট্রিটে শুভেন্দুদের আটকে দেয় পুলিশ। মিছিল আটকাতেই শুরু হয় ধস্তাধস্তি। এর পরেই পার্ক স্ট্রিটে ফ্লাইওভারের নীচে বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক বিধায়ক, নেতা-কর্মী। সেখানে বসেই একের পরে এক বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু। পুলিশের বিরুদ্ধে বিজেপি বিধায়কদের মারধরের অভিযোগ তাঁর।শুভেন্দুর দাবি, ১০০ জনের বেশি আহত হয়েছেন। নির্যাতিতার বাবা-মাকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এর পরেই শুভেন্দু ঘোষণা করেন, ‘নির্যাতিতার বাবা-মা যতক্ষণ চাইবেন, এই অবস্থান চলবে। পুলিশের অত্যাচার চলছে। তবে ভুললে চলবে না, আন্দোলনও কিন্তু শেষ হয়নি। লাঠি দিয়ে পিটিয়েছে আমাদের লোকজনকে। কী করেনি মনোজ ভার্মার(Manoj Verma) পুলিশ? একটাও বিজেপির ঝান্ডা নেই। অথচ ১৮ জন হাসপাতালে।

তাঁদের রেলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’৯ অগস্ট শনিবার আর জি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার এক বছর হলো। তারই প্রতিবাদে এ দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে একাধিক সংগঠন। পথে নেমেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি বিধায়ক। এই অভিযান ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনার ছবি দুপুর থেকে। হাই কোর্ট শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বললেও শনিবার যত বেলা গড়িয়েছে ততই উত্তেজনা ছড়িয়েছে কলকাতা মহানগরীতে। একই রকম ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার সাঁতরাগাছি, জিটি রোড(G.T. Road) সহ বিভিন্ন এলাকায়। পুলিশের লাঠিচার্জে অভয়ার মায়ের হাতের শাখা ভেঙে গিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শারদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?