১০ মার্চ না এলেই Service Break, Show Cause Notice, জারি বিজ্ঞপ্তি

মহার্ঘ্য ভাতার দাবিতে আগামিকালের বাম কর্মচারী সংগঠনের ডাকা বনধ ব্যর্থ করতে কড়া পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহার্ঘ্য ভাতা বা Dearness Allowance কিংবা DA নিয়ে আন্দোলন শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের(State Government Employees) একাংশ। তাঁদের দাবি, ৩ শতাংশ হারে নয়, কেন্দ্রের মতো ৩৮ শতাংশ হারে DA দিতে হবে। এই একই বিষয়ে সুপ্রিম কোর্টেও(Supreme Court) মামলা চলছে। সেখানে বৃহস্পতিবার শুনানিও ছিল। সেই শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী অরুণাভ ঘোষ শীর্ষ আদালতকে এদিন জানিয়ে দিয়েছেন, DA অধিকার নয়। সেটা অনুদান। যা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য প্রদান করে রাজ্য সরকার। আর অনুদান কীভাবে অধিকার হবে? যারা DA-কে অধিকার বলে দাবি করছেন তা আদতে মিথ্যা দাবি’। এই দাবিদাওয়ার মাঝেই আগামিকাল রাজ্যের আন্দোলনরত সরকারি কর্মচারীরা যে ধর্মঘট ডেকেছেন, তা কড়া হাতে মোকাবিলা করতে এদিন বিজ্ঞপ্তি(Notice) জারি করে দিল নবান্ন(Nabanna)। তাতে বলে দেওয়া হয়েছে আগামিকাল যারা অফিসে পূর্ণ সময় হাজিরা থাকবেন না বা দেবেন না তাঁদের চাকরিতে তা Service Break হিসাবে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে Show Cause Notice জারি করা হবে।

আরও পড়ুন বাংলার ৭৮ শতাংশ স্কুলে জলের সংযোগ দিল মমতার সরকার

ঠিক কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থের তরফে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামিকাল রাজ্যের সব সরকারি অফিস এবং সরকার পোষিত সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হবে। আগামিকালের জন্য আগে থেকে যদি কেউ Casual Leave বা অন্য কোনও ধরনের ছুটি নিয়ে থাকেন তো সেই ছুটি বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে আগামিকাল যদি কেউ পূর্ণ দিন বা অর্ধ দিবস অফিসে না থাকেন তাহলে তা তাঁর চাকরি জীবনের Service Break হিসাবে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে Show Cause Notice ধরিয়ে তাঁর কাছ থেকে জানতে চাইবে কেন তাঁর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেওয়া হবে না! যারা আগামিকাল অনুপস্থিত থাকবেন তাঁদের ওইদিনের বেতন তো দেওয়া হবেই না প্রয়োজনে সরকার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। শোকজের জবাব না দিলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে যারা আগে থেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, বা আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবেন, কিংবা বাড়ির কেউ যদি আকস্মিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে মেডিকেল কাগজপত্র দেখে তাঁদের ছাড় দেওয়া হবে। সেই সঙ্গে এই নোটিসের আওতায় বাইরে থাকবেন সেই সব কর্মচারীরা যারা আগে থেকেই Child Care Leave, Maternity Leave, Medical Leave বা Earned Leave-এ আছেন।

আরও পড়ুন ২০ হাজার কোটি টাকার ঋণ টার্গেট মমতার বাংলায়

অন্যদিকে মূলত বামপন্থী সরকারি কর্মচারিরা ধর্মঘট ডাকলেও তাতে সামিল হচ্ছেন না শাসক দললের অনুগামীরা। আর সেই কারণেই তৃণমূল সমর্থিত শ্রমিক তথা কর্মী সংগঠনগুলি আগামিকাল তাঁদের সদস্যদের কাজে পূর্ণ সময়ের যোগদানের বার্তা দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আগামিকাল ওই সব শ্রমিক ও কর্মীরা এক ধরনের বিশেষ ব্যাচ বুকে জামার সঙ্গে লাগিয়ে কাজে যোগদান করবেন। এদিন তাঁদের সকলের হাতে সেই ব্যাচ পৌঁছে দেওয়া হয়েছে। তাতে লেখা থাকছে, ‘Work Must Go On’।

দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকি, নাম জড়াল মন্ত্রী উমেশ রাইয়ের!

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?