স্কুলে নাবালিকা পড়ুয়াদের দিয়ে ‘অশ্লীল’ নাচ, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতার কদমতলার একটি বেসরকারি স্কুলে ঘটল চরম নজিরবিহীন ঘটনা। কত্থক বা ভারতনট্যম নয়, নাবালিকা পড়ুয়ারা পরিবেশন করল আপত্তিকর পোশাকে প্রাপ্তবয়স্ক হিন্দি সিনেমার নৃত্য। গায়ে কোন পোশাক না রেখে শুধুমাত্র সাদা রঙের তোয়ালে (White Towel)পড়ে নেচে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তাঁরা। আর সেই নৃত্য দেখে দর্শকাসন থেকে করতালি পড়েছে অনর্গল।এই ধরনের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব ও কলকাতার পুলিশ কমিশনারের কাছে অবিলম্বে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন(National Human Rights Comission)। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।

নেট দুনিয়ায় যে ভিডিও ভাইরাল(Viral Video) হয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতার একটি বেসরকারি স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাবালিকা পড়ুয়ারা আপত্তিকর পোশাক পড়ে সাদা তোয়ালে গায়ে জড়িয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করছে। প্রাপ্তবয়স্কদের জন্য একটি হিন্দি সিনেমার গানের তালে তালে নাচছে পড়ুয়ারা। নাবালিকা পড়ুয়াদের দিয়ে এই ধরনের নৃত্য পরিবেশন করানো যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ।এই ঘটনা শিশুদের সম্মান এবং সুরক্ষার পক্ষে ক্ষতিকর বলে অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। একইসঙ্গে আগামী দিন গোটা দেশে স্কুলের কোনো অনুষ্ঠানে শিশুদের এইভাবে আপত্তিকর কোন নৃত্য(Dance) যাতে মঞ্চস্থ না হয় তার জন্য নির্দিষ্ট রূপরেখা তৈরি করারও দাবি উঠেছে।

মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে স্কুল দফতরের প্রধান সচিব ও কলকাতার পুলিশ কমিশনারের(CP) কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, ওই রিপোর্ট হওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। নেট দুনিয়ায় ওই নিত্য ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে সমাজে নেটিজেনদের মধ্যে। স্কুল কর্তৃপক্ষ কি করে এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে।

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

কোহিনূর গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

গুগল সার্চে ফাঁস হচ্ছে ডিসকর্ড মেসেজ? বড় বিপদে পড়ার আগে ছোট্ট কাজ করে নিন

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

এক চার্জে ১৬০ কিমি! বাইকের বাজারে ঝড় তুলতে হাজির Avore EX1

ফ্লিপকার্ট সেলে অবিশ্বাস্য অফার! ৫২,০০০ টাকা সস্তা হল Galaxy S25

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির