যুদ্ধ পরিস্থিতিতে ৩ মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুত রাখার সিদ্ধান্ত নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যেগুলো রেশনের মারফত দেওয়া হয়ে থাকে, সেগুলো মজুত রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। যুদ্ধ পরিস্থিতিতে আগামী ৩ মাসের খাদ্যদ্রব্য জেলায় জেলায় মজুত রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

জানানো হয়েছে, জুন, জুলাই, আগস্ট মাসে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জেলায় পাঠিয়ে দেওয়া হবে। শনিবার প্রতি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আপৎকালীন পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। ওই বৈঠকের পরেই রবিবার ডিজি, সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ওই বৈঠকেই খাদ্যশস্য মজুত করতে বলেছে নবান্ন।

নবান্ন সূত্রে খবর, সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের বিশেষ বা রিফ্রেশার ট্রেনিং দেওয়া হবে। আপৎকালীন পরিস্থিতিতে রাজ্যের কোন জেলায়, কোন হাসপাতালে কী সংখ্যক বেড ব্যবহার করা যাবে। সেই নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কোন হাসপাতালে কত সংখ্যক অ্যাম্বুলেন্স রয়েছে সেই কথাও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। যুদ্ধ পরিস্থিতিতে সব গোটা দেশের সঙ্গে প্রস্তুত রয়েছে বাংলাও। সাধারণ মানুষের সমস্যা যাতে কোনও ভাবে না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি কোনও রকম সন্দেহ জনক কোনো কিছু দেখলেই শক্তহাতে দমন করার ব্যবস্থা করা হচ্ছে।

যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলাগুলিকে বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। জঙ্গল এলাকাগুলি বেশি সতর্কতার সঙ্গে থাকতে বলা হয়েছে।  উল্লেখ্য, সুন্দরবন ও উত্তরবঙ্গে একাধিক জায়গা বিশেষ নজরদারিতে রয়েছে।  বিশেষ করে সীমান্ত এলাকা ও জঙ্গল এলাকাগুলোয় নজর রয়েছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay