জেল ভেঙে চম্পটের অভিসন্ধি! কারা স্থানান্তর ৩০ মাওবাদী

যে ৩০ মাওবাদীকে প্রেসিডেন্সি জেল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে, তাদের অনেকেরই মামলার শুনানি চলছে আলিপুর, বারাসত, বারাকপুর, কলকাতা নগর দায়রা আদালতে। দু’একটি মামলার আবার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় ষড়যন্ত্র করা হয়েছিল। ঠিক যেমনটি ঘটেছিল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। জেলের অন্দরে গোলমাল পাকিয়ে কারা প্রশাসনকে নাজেহাল অবস্থায় ফেলে দিয়ে পালানোর ছক কষেছিল প্রেসিডেন্সি জেলে বন্দি ৩০জন মাওবাদী। কিন্তু সেই ঘটনা ঘটার আগেই তা ফাঁস হয়ে গেল প্রশাসনের কাছে। আর তার জেরেই রাতারাতি প্রেসিডেন্সি জেলে বন্দি ৩০জন মাওবাদীকে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলে পাঠিয়ে দিল রাক্য কারা প্রশাসন। ওই বন্দিদের দমদম, মেদিনীপুর, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় জেলে স্থানান্তর করা হয়েছে। শুধু তাই নয়, অন্য জেলে স্থানান্তরের পর ওই বন্দিদের বিছিন্নভাবে ছড়িয়েছিটিয়ে বিভিন্ন সেলে রাখা হয়েছে। তারা যাতে কোনও অবস্থাতাতেই একে অপরের সঙ্গে শলাপরামর্শ না করতে পারে। একই সঙ্গে ওই সব জেলে এখন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে সেখানে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ওই মাওবাদীরা ঘটাতে না পারেন। নিয়োগ করা হয়েছে অতিরিক্ত কারারক্ষীও। সেই সঙ্গে ওই সব সংশোধনাগারের সেলেও অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। জেলের ভিতর মাওবাদীদের গতিবিধির দিকে নজর রাখতে সিসিটিভিও রাখা হচ্ছে।

রাজ্যের কারা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকা জনা ৩০ মাওবাদী বন্দি কিছুদিন ধরেই নানা গোলমাল পাকানোর চেষ্টা করছিল। এর জেরে জেলের নিরাপত্তাও নানাভাবে বিঘ্নিত হচ্ছিল। সব মিলিয়ে ওই ৩০ বন্দি জেল কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জেলের ভিতরেও তাদের বেশ কয়েকবার পৃথক পৃথক সেলে সরানো হয়েছিল। তবে তারপরও বাগে আনা যাচ্ছিল না তাঁদের। সেকারণেই যাতে তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়, তা নিয়ে কারাদফতরের কর্তা‑ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে কারা কর্তৃপক্ষ। তার পরে রাজ্য কারা দফতরের আধিকারিকেরা বিষয়টি সরেজমিনে খোঁজখবর নেন। তারপরেই তাঁরা সবুজ সঙ্কেত দেন ওই বন্দিদের ভিন্ন ভিন্ন জেলে সরিয়ে দেওয়ার জন্য। যে ৩০ মাওবাদীকে প্রেসিডেন্সি জেল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে, তাদের অনেকেরই মামলার শুনানি চলছে আলিপুর, বারাসত, বারাকপুর, কলকাতা নগর দায়রা আদালতে। দু’একটি মামলার আবার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’