‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালের ভয়াবহ হড়পা বান ও বন্যার পর উদ্বেগ আরও বাড়ল বাংলায়। এখনও পর্যন্ত রাজ্যের ৩২ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে আজ বৃহস্পতিবার (২৭ অগস্ট) জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিখোঁজদের অধিকাংশই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। একটি পর্যটন সংস্থার মাধ্যমে তাঁরা নেপালে গিয়েছিলেন। নিখোঁজদের পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। শুভেন্দু জানান, ইতিমধ্যেই নিখোঁজদের মধ্যে সাত-আট জনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, পর্যটকদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে সরকার সমস্ত ধরনের সহযোগিতা করবে।

পরিস্থিতির উপর নজর রাখতে নবান্নে বুধবার রাত থেকেই বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেখান থেকে নিয়মিত নেপালের প্রশাসন এবং সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা চলছে। একই সঙ্গে নেপাল সরকারের সঙ্গেও সমন্বয় করে নিখোঁজ পর্যটকদের সন্ধানে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বুধবার সকালে নেপালের রাসুয়া ও নুয়াকোট এলাকায় আচমকা হড়পা বান নেমে আসার পর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। প্রবল জলস্রোত, কাদা ও পাথরের তোড়ে বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেপাল পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষের কোনও সন্ধান নেই। নিখোঁজদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যাও যথেষ্ট। সরকারি সূত্র অনুযায়ী, প্রায় ৩০০ ভারতীয়ের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। ফলে ভারত ও নেপাল দুই দেশের প্রশাসনের কাছেই নিখোঁজদের সন্ধান এবং দ্রুত উদ্ধার এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

এদিকে, রাজ্যের নিখোঁজ পর্যটকদের পরিবারের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকার দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে- 033-2479 3311এবং 9147890181। কেন্দ্রের তরফেও ভারতীয় দূতাবাসের যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে- +9779851316807 এবং +9779709107500। নেপালের দুর্গম পাহাড়ি এলাকায় এখনও উদ্ধারকাজ চলছে। ফলে সময় যত গড়াচ্ছে, নিখোঁজ পর্যটকদের পরিবারগুলির উৎকণ্ঠাও তত বাড়ছে। রাজ্য সরকারের তরফে তাঁদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া হয়েছে।

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক